চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিক্সিংয়ে ১৪ বছর নিষিদ্ধ আমিরাতের ক্রিকেটার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ১২, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার মেহের ছায়াকরকে ম্যাচ ফিক্সিং সংক্রান্ত সাতটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আইসিসি। শাস্তি হিসেবে ১৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

আইসিসির দুর্নীতি দমন ট্রাইব্যুনালে শুনানির পর মেহর ছায়াকরকে নিষিদ্ধ করে বুধবার বিবৃতি দিয়েছে সংস্থাটি। নিষেধাজ্ঞার পর আইসিসির সঙ্গে যোগাযোগ করে ছায়াকর বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা।

২০১৯ সালের এপ্রিলে একটি আন্তর্জাতিক সিরিজে ফিক্সিং কাণ্ডে জড়িয়েছিলেন মেহর। একই বছর আমিরাতের এ ঘরোয়া ক্রিকেটার কানাডায় একটি টি-টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন।

আইসিসি বিবৃতিতে বলেছে, আজমানে ২০১৮ সালে একটি দুর্নীতিগ্রস্ত ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে জড়িত থাকার মাধ্যমে আমরা প্রথম মেহর ছায়াকরের মুখোমুখি হয়েছিলাম। যে অভিযোগের জন্য তিনি এখন দীর্ঘ নিষেধাজ্ঞা পেয়েছেন, তা আমাদের খেলাধুলাকে দুর্নীতিগ্রস্ত ও ক্ষতি করার জন্য তার অব্যাহত প্রচেষ্টার উদাহরণ।

যারা ক্রিকেটকে কলুষিত করার চেষ্টা করে তাদের অনুসরণ করে এসব কাজে বাধা দিতে আমরা নিরলসভাবে কাজ করবো। খেলাধুলাকে যারা কলুষিত করতে চায়, ১৪ বছরের নিষেধাজ্ঞার মাধ্যমে ট্রাইব্যুনাল তাদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছে।

ভারতে জন্ম নিলেও আরব আমিরাতে বেড়ে ওঠা ছায়াকরের। ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এশিয়ান ক্লাব টুর্নামেন্টে খেলেছিলেন। খেলাধুলার দুর্নীতি দমন ইউনিটের সাথে সহযোগিতা করতে অস্বীকার করার এবং কাজে বাধা দেয়ার জন্যও তাকে দোষী করা হয়েছিল।

Reneta

ছায়াকর গভর্নিং বডির দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘনে অভিযুক্ত হওয়ার পর ২০১৯ সালে আইসিসির মাধ্যমে বরখাস্ত হওয়া চার খেলোয়াড়ের একজন ছিলেন।

সংযুক্ত আরব আমিরাতের সাবেক অধিনায়ক মোহাম্মদ নাভিদ এবং ব্যাটার শাইমান আনোয়ার বাটকে ২০২১ সালের মার্চে ৮ বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। সে বছরের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট খেলা কাদির আহমেদকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। উইকেটরক্ষক ব্যাটার গুলাম শাব্বিরকে ২০২১ সালের সেপ্টেম্বরে কোডের ছয়টি ধারা লঙ্ঘনের জন্য ৪ বছর নিষিদ্ধ করা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরব আমিরাতক্রিকেটারনিষিদ্ধম্যাচ ফিক্সিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT