ফুটবল

হেরে ড্রেসিংরুমে মুখোমুখি নেইমার-দোন্নারুমা

নেইমার ও দোন্নারুমা পিএসজির জার্সিতে মাঠে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার ও দোন্নারুমা পিএসজির জার্সিতে মাঠে মুখোমুখি, ফুটবল ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে মেজাজ ধরে রাখতে পারেননি নেইমার ও জিয়ানলুইজি দোন্নারুমা। নাসের আল খেলাইফিকে ঘিরে খবর, হারের পর রেফারির কক্ষে গিয়ে শাসিয়ে এসেছেন পিএসজি মালিক। আরেক খবর, ড্রেসিংরুমে ফিরে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছেন দুই সতীর্থ নেইমার-দোন্নারুমা।

সান্তিয়াগো বার্নাব্যুতে করিম বেনজেমার হ্যাটট্রিকে থেমে গেছে পিএসজির এবারের চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা। প্রথম লেগ এবং দ্বিতীয় লেগের শুরুর অর্ধে এগিয়ে থেকেও পরাজয়ে মাঠ ছাড়তে হয়েছে তারকাসমৃদ্ধ দলটিকে। হেরে ক্ষুব্ধ ও হতাশ ক্লাবটির কোচ, খেলোয়াড়রা থেকে কর্মকর্তা পর্যন্ত।

বুধবার রাতে বেনজেমার ১৭ মিনিটের ঝড়ে বিধ্বস্ত হয় পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে ছিটকে যায় শেষ ষোলোতেই। হারের পর একে অন্যের দিকে আঙুল তুলছেন নেইমার ও দোন্নারুমা। নিজেদের মাঝে উত্তপ্ত কথা চালাচালি করেছেন।

স্প্যানিশ গণমাধ্যমে খবর, ম্যাচের ৬১ মিনিটে রিয়ালের সমতা আনা গোলে পুরোপুরি দোন্নারুমার দোষ দেখছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। অন্যদিকে ম্যাচে নেইমারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন পিএসজি গোলরক্ষক। ইতালিয়ান তারকার মতে, লুকা মদ্রিচের পাস থেকে আসা রিয়ালের দ্বিতীয় গোলটির পেছনে দায় আছে নেইমারের।

রিয়ালের জয়ের পর দুই সতীর্থ সাজঘরে ফিরে অতি আক্রমণাত্মক হয়ে ওঠেন একে অপরের প্রতি। কোনো অঘটন এড়াতে একসময় তাদের ড্রেসিংরুমে আলাদা করেও রাখা হয়েছিল।

আসর থেকে ছিটকে যাওয়ায় ক্ষুব্ধ আচরণ করেছেন নাসের আল খেলাইফিও। পিএসজি মালিক মেজাজ হারিয়ে রেফারির কক্ষে গিয়ে ক্ষোভ উগরেছেন, চালিয়েছেন ভাঙচুর। রিয়ালের একজন স্টাফকে হত্যার হুমকিও দিয়েছেন।

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ ডোন্নারুমা নাসের নেইমার পিএসজি রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…