চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হল না ছাড়লে পুলিশ আসবে: জাবি কর্তৃপক্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

নির্দেশ সত্ত্বেও হল না ছাড়ায় উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ বলেছে, বিকাল সাড়ে ৩টার মধ্যে হল না ছাড়লে পুলিশের সহযোগিতা নেয়া হবে।

বুধবার দুপুরে প্রভোস্ট কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দুর্নীতির অভিযোগে উপাচার্যবিরোধী আন্দোলনের মুখে মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় জাবি। পাশাপাশি হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়। কিন্তু তা না মেনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের একটি অংশ।

তাদের দাবি, উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না তারা। এ জন্য বুধবার সকাল থেকেই বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করছেন আন্দোলনকারীরা।

অভিযোগ উঠেছে, হল ছাড়ার নির্দেশের পরও হলে অবস্থান করায় মেয়েদের হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা লাগিয়ে দেয়। তবে বিক্ষোভের মুখে পরে সেই তালা খুলে দেয় কর্তৃপক্ষ।

এদিন ক্যাম্পাসে আসেনি জাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

Reneta

সভাপতি মো. জুয়েল বলেন, প্রশাসনিকভাবে হল ছাড়ার নির্দেশ দেয়ার পরপরই আমরা হল ছেড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে এসেছি। প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আমরা আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসবো না।

মঙ্গলবার উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা আন্দোলনরত ছাত্র-শিক্ষকদের সাথে উপাচার্যপন্থী ছাত্র-শিক্ষকদের হাতাহাতির পর গভীর রাত পর্যন্ত উপাচার্যবিরোধীরা তার বাসার সামনে অবস্থান নেন।

এরই মধ্যে পরিস্থিতি শান্ত করতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তের প্রতিবাদ ও নতুন কর্মসূচি ঘোষণা করে হলে ফেরেন আন্দোলনকারীরা।

উপাচার্যপন্থীদের দাবি, আলোচনার পরিবর্তে আন্দোলনাকরীদের একগুয়েমির কারণে বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপাচার্য অপসারণজাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT