সিরিয়ার সাথে কুলিয়ে উঠতে পারল না বাংলাদেশ
অনূর্ধ্ব-১৭ ফুটবল দল

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে হতাশাজনক শুরু বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতে নিজেদের প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিরিয়া। মাত্র ১৬ মিনিটেই পেনাল্টি থেকে গোল করেন সিরিয়ার ফরোয়ার্ড আহমেদ তাহা। ম্যাচের ৪১ মিনিটে আরও একবার পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করনে কুসি আল সালহানি। প্রথমার্ধের শেষ মিনিটে আরাম আল হামুদের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সিরিয়া।
বিরতি থেকে এসে ৪৭ মিনিটে বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন বায়েজিদ বোস্তামি। এরপর নিজেদের ভুলে আরও দুটি গোল হজম করে বাংলাদেশ। ৭৭ মিনিটে তারেক হোসেন এবং ৯১ মিনিটে মোহাম্মদ মারুফ আহমেদ নিজেদের জালে বল জড়ান। ফলে ৫-১ গোলে বড় ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে কোচ লোডভিক ডি ক্রুইফ শিষ্যরা।






