চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হলিউড হতে গিয়ে ডুবেছে বলিউড’, বললেন রাভিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২২
বিনোদন
A A

দক্ষিণী ছবির কাছে যেন পাত্তাই পাচ্ছে না বলিউড। একের পর এক রেকর্ড ভেঙ্গেই চলেছে দক্ষিণের ছবিগুলো, অন্যদিকে বলিউডের ছবিগুলো ফিরছে খালি হাতে। বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন মনে করেন, এর পেছনের কারণ হলিউডের অনুকরণ করতে গিয়ে ডুবছে বলিউড।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণের ছবির সাথে বলিউডের ছবির পার্থক্য নিয়ে কথা বলেছেন রাভিনা। তিনি মনে করেন, দক্ষিণী ছবিগুলোর শেকড় হলো ভারতের সংস্কৃতি। কিন্তু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি পশ্চিমা সংস্কৃতির দিকে ঝুঁকছে বেশি।

অভিনেত্রী বলেন, ‘নব্বইয়ের দশক পর্যন্ত বলিউডের ছবিতে সুরেলা গান ছিল, ভালো গল্প ছিল। এরপর নির্মাতারা পশ্চিমের দিকে ঝুঁকলেন। তারা সবাই হলিউড হতে চাইলেন। সিনেমায় তার ছাপ পড়লো। ভারতের সংস্কৃতি হারিয়ে যাওয়া শুরু করলো সিনেমা থেকে। দক্ষিণে শুটিং করতে গিয়ে দেখলাম ওরা ওঁদের সংস্কৃতির কদর করে, প্রথা মানে। সিনেমায় সেগুলো ফুটিয়ে তোলা হয়। আর তা দর্শকের সাথে সংযোগ তৈরি করতে পারে এবং সুপার-ডুপার হিট হয়।’

এবছরের শুরুতে রাভিনাকে দেখা গেছে নেটফ্লিক্সের থ্রিলার সিরিজ ‘আরণ্যক’-এ। সেখানে তিনি অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও আশুতোষ রানার সঙ্গে। রাভিনা অভিনীত সর্বশেষ সিনেমা ‘কেজিএফ টু’। সিনেমায় আরো অভিনয় করেছেন- যশ, শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, অনন্ত নাগ, অচ্যূত কুমার প্রমুখ। ‘কেজিএফ টু’ বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কেজিএফ টুদক্ষিণী ছবিবলিউডরাভিনা ট্যান্ডনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬

গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT