চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতাশার দিনেও ইংলিশদের আশার বিকাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ায় দুঃস্বপ্নে কাটছে ইংলিশদের। সফরে হতাশায় মোড়ানো চার টেস্টের তিনটি হেরে খুইয়েছে সিরিজ। কোনো রকমে ড্র করেছে চতুর্থ টেস্ট। শেষের শুরুটাও ঠিকঠাক হলো না। যদিও আশাহত ইনিংসের পর দিনটা পুরোপুরি অজিদের হতে দেননি ইংলিশ পেসাররা।

হোবার্ট টেস্টের দ্বিতীয় দিন ২৪১ রানে শুরু করা অজিরা থামে আরও ৬২ রান যোগ করে। নিজেদের প্রথম ইনিংসে ৩০৩ রানের সংগ্রহের পর তোপ দাগান দুই অজি পেসার কামিন্স-স্টার্ক। তাদের আগুনে বোলিংয়ে দুইশর (১৮৮) আগেই গুটিয়ে যায় সফরকারীরা।

প্রথম ইনিংসে মাত্র ৪৭.৪ ওভার ব্যাট করতে পারে ইংলিশরা। অল্পতে গুটিয়ে দিয়ে শতাধিক রানের লিড নেয় অজিরা। বিকালে টার্গেট ছুড়তে নামে স্বাগতিকরা। কিন্তু সেখানেই হোঁচট খায় অজিরা। ইংলিশদের তিন পেসারের তোপে তিন টপ অর্ডারকে হারানোর অস্বস্তি নিয়েই দিন শেষ করতে হয় তাদের। যদিও ইংলিশদের থেকে ১৫২ রানে এগিয়ে সিরিজ জয়ীরা।

দ্বিতীয় দিনের খেলায় শুরুতে দ্রুত অজিদের বাকি চার উইকেট তুলে নেয় সফরকারী বোলাররা। তবে ব্যাটিং নেমেই ধারাবাহিক হয় ব্যর্থতা। দুইপাশ থেকে তোপ দাগেন অজি অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। দুইয়ে মিলে ফেরান সাত প্রতিপক্ষকে। তিনটি উইকেট স্টার্ক ও চারটি নিয়েছেন কামিন্স।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন আট নম্বরে নামা ক্রিস ওকস। দ্বিতীয় সর্বোচ্চ অধিনায়ক জো রুটের (৩৪)। বাকি ব্যাটাররা খেলতে পারেননি টেস্ট সুলভ ইনিংস।

তবে শতাধিক রানের লিড পেয়েও বিকালটা সুখের করতে পারেননি স্বাগতিকরা। ইনিংসের তৃতীয় বলে কোনো রান না করে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। উসমান খাজা করেন ১১ রান। টেস্টে নম্বর ওয়ান ব্যাটার মার্নাস লাবুশেন করেছেন মাত্র ৫ রান!

Reneta

ইংলিশদের হয়ে একটি করে উইকেট তুলেছেন উড-ব্রড-ওকস। ৩৩ রানে তিন উইকেট হারানো দলকে বিকালে বিপদ বাড়াতে দেননি স্মিথ-বোলান্ড। রোববার তৃতীয় দিনে ১৭ রানে অজি সহ-অধিনায়ক ও স্কট বোলান্ড ব্যাট করবেন ৩ রানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজ-২০২১ইংল্যান্ডকামিন্সরুটলিড স্পোর্টসস্টার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT