চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মরণীয় গোলের রাতে মেসিকে ছাড়ালেন গ্যাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল মাঠে খেলোয়াড়ের সক্রিয় উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স সবে ১৭ বছর। বার্সার মতো ক্লাবে আলো কাড়ার জন্য একটু চটজলদিই! অমিত প্রতিভাবান, তাই সুযোগ মিলছে। সুযোগটা বেশ কাজে লাগাচ্ছেন যুব একাডেমি লা মাসিয়া থেকে আসা গ্যাবি। জাভিকে দিচ্ছেন ভরসা। কাতালানদের হয়ে নিজের প্রথম গোল পাওয়ার রাতে তো এক রেকর্ডে সাবেক বার্সাম্যান লিওনেল মেসিকেই ছাড়িয়ে গেলেন তরুণ স্প্যানিশম্যান।

তারুণ্যে ভর করে ঘুরে দাঁড়াতে লড়ছে দিকহারা বার্সেলোনা। ফাতি, ডিপাই, ব্র্যাথওয়েট, পেদ্রিরা ছিলেন না লিগ ম্যাচে এলচের বিপক্ষে। আলো কেড়েছেন গ্যাবি। ন্যু ক্যাম্পে এলচেকে ৩-২ গোলে হারিয়েছে বার্সা।

ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটে সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত প্রতিপক্ষ ডি-বক্স ঢুকে যান গ্যাবি। ডান পায়ের কোনাকুনি শটে কাতালান জার্সিতে প্রথমবারের মতো জাল খুঁজে নেন। তাতে তরুণ মিডফিল্ডার হয়ে যান ক্লাবটির হয়ে সবচেয়ে কম বয়সে গোল করা খেলোয়াড়দের একজন।

গ্যাবি ১৭ বছর ১৩৫ দিনে গোলটি করেছেন। পেছনে ফেলেছেন বার্সা সাবেক মেসিকে, যিনি ১৭ বছর ৩৩১ দিনে গোল করার রেকর্ড ধরে ছিলেন। গ্যাবি এখন বার্সার তৃতীয়-কনিষ্ঠ গোলদাতা।

গ্যাবির থেকে কম বয়সে বার্সার হয়ে গোল করেছেন আনসু ফাতি, ১৬ বছর ৩০৪ দিনে ও বোজান কিরকিচ, ১৭ বছর ৫৩ দিন বয়সে।

মৌসুমজুড়ে স্প্যানিশ জায়ান্টরা ছন্দে নেই। সব প্রতিযোগিতা মিলিয়ে জয় পেয়েছে তিন ম্যাচ পর। এলচের বিপক্ষে ছিলেন না একঝাঁক অভিজ্ঞ। তরুণ দল নিয়েও দাপট দেখিয়েছেন জাভি। লিগের নিচের দিকে থাকা দলটির বিপক্ষে গ্যাবির পাশাপাশি গোল করেছেন তরুণ নিকো গঞ্জালেস, ক্লাবের হয়ে প্রথম গোল পেয়েছেন জুগলা।

কোচ জাভির মুখে তাই তরুণদের প্রশংসা, ‘গ্যাবি, নিকো, আবদে, আরাউজু, অ্যালেক্স বলডে— ক্লাবটির ভবিষৎ। আমি এখানে ১৮ বছর বয়সে খেলেছি। তখন অনেক ভিতু ছিলাম। কিন্তু তারা তাদের দৃঢ়তা প্রদর্শন করছে।’

ম্যাচ শেষে আলাদা করে গ্যাবিতে মেতেছিল জাভি, ‘আশ্চর্য! তার বয়স মাত্র ১৭। কিন্ত সে(গ্যাবি) কত দুর্দান্ত খেলছে। আজ (এলচের বিপক্ষে) গোল করার পাশাপাশি করিয়েছেও একটি। সবকিছু ছাপিয়ে তার কাজ উপভোগ্য। আমরা তাকে পেয়ে খুশি এবং তার সঙ্গে কারও তুলনা করতে চাই না। তার জন্য কোনো সর্বোচ্চ সীমা নেই।’

লা লিগায় এলচের বিপক্ষে ম্যাচের ২০ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় বার্সা। ১৬ মিনিটে ফেরান জুগলা ও ১৯ মিনিটে তরুণ গ্যাবি গোল আনেন। দুজনেই পেয়েছেন কাতালান জার্সিতে প্রথম গোলের দেখা।

দ্বিতীয়ার্ধে এলচের দুই বদলি খেলোয়াড় তেতে মোরেন্তে ও পেরে মিল্লে যথাক্রমে ৬১ আর ৬৩ মিনিটে গোল করলে সমতায় ফেরে। শেষদিকে, ম্যাচের ৮৫ মিনিটে বদলি নেমে বার্সার জয়ের খরা কাটান নিকো গঞ্জালেস।

ট্যাগ: এলচেজাভিডিপাইবার্সাবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জ্যাকুলিনের পুরো পরিবারকে দামি উপহার-অর্থ দিয়েছেন সুকেশ

পরবর্তী

অপহরণের এক বছর পর রোহিঙ্গা মাঝির লাশ উদ্ধার, আটক ৩

পরবর্তী
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা পরিদর্শন করছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহরণের এক বছর পর রোহিঙ্গা মাঝির লাশ উদ্ধার, আটক ৩

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রস্তুতিপর্বে লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে সমঝোতা স্মারক সই

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT