ফুটবল

স্পেন দলে ফোন ব্যবহারে এনরিকের কড়াকড়ি

স্পেন দলে ফোন ব্যবহারে এনরিকের কড়াকড়ি

রাত সাড়ে আটটার ভেতর ডিনার সারতে হবে। সেখানে নেয়া যাবে না কোনো মোবাইল ফোন। ড্রেসিংরুমেও বেশি ফোন ব্যবহার করা যাবে না। সকালে উঠতে হবে নয়টার ভেতর। স্পেন দলের দায়িত্ব নিয়ে এসব নিয়ম জারি করেছেন কোচ লুইস এনরিকে।

নতুন মৌসুমের জন্য ঘোষিত স্প্যানিশ দলে থাকা খেলোয়াড়দের ওপর এনরিকের এই নিয়মগুলো জারি থাকবে। আগে এই দলটির খেলোয়াড়রা ডিনার করতেন সাড়ে ৯টা নাগাদ। আগে ঘুমানোর জন্য এনরিকে সেটি এক ঘণ্টা এগিয়ে আনলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারেও খেলোয়াড়দের সতর্ক করেছেন এনরিকে। বাইরের কাউকে ব্যক্তিগত তথ্য দিতে নিষেধ করেছেন।

সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা এবং রাতের খাবার সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। কেউ অনুপস্থিত থাকলে জরিমানা করা হবে।

খাবারদাবারের প্রতিও থাকছে বিশেষ নজর। ভাজাপোড়া বাদ হয়েছে তালিকা থেকে।

বিষয়:লুইস এনরিকে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…