চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরাদের তালিকায় নাম, তবুও নিজেকে কিংবদন্তি মানতে নারাজ এনরিকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ৩১, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন। ধারাবাহিকভাবে ইউরোপে নিজেদের আধিপত্য ধরে রেখেছে পিএসজি, যার পিছে কারিগর হলেন লুইস এনরিকে। নাম লিখিয়ে ফেলেছেন সেরাদের তালিকায়। কিন্তু নিজেকে কিংবদন্তি মানতে নারাজ এ স্প্যানিয়ার্ড কোচ।

শনিবার রাতে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা ধরে রেখেছে ফরাসি ক্লাবটি। ম্যাচের ষষ্ঠ মিনিটে আর্সেনালকে লিড এনে দেন কাই হাভার্টজ। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে গত আসরের চ্যাম্পিয়নদের পেনাল্টি থেকে সমতায় ফেরান ডেম্বেলে।

মূল সময়ের মধ্যে ফলাফল মিমাংসিত না হলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। সেখানেও ফলাফল না আসায় টাইব্রেকারে নির্ধারিত হয় চ্যাম্পিয়ন্স লিগের ভাগ্য। সেখানে ৪-৩ ব্যবধানে গানারদের হারিয়ে মহাদেশীয় শিরোপা আবারও নিজেদের করে নেয় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে পিএসজি কোচ এনরিকে বলেছেন, ‘এর গুরুত্ব অনেক বেশি, কারণ আর্সেনালের বিপক্ষে খেলার অসুবিধাগুলো সম্পর্কে আমরা জানতাম। একটি দল ও শহর হিসেবে আমাদের জন্য এই জয়টি অবিশ্বাস্য।’

শ্যুটআউটে প্যারিসের পাঁচজন খেলোয়াড়ের মধ্যে একমাত্র নুনো মেন্ডেসের শট ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। অন্যদিকে, আর্সেনালের হয়ে এবেরেচি এজে এবং তাদের শেষ চেষ্টায় গ্যাব্রিয়েলের শট বাইরে চলে যায়।

এনরিকে মনে করছেন শিরোপার যোগ্য দাবিদার ছিল পিএসজি। বলেছেন, ‘আমার মনে হয়, ফাইনালটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও পুরো মৌসুম জুড়েই আমরা এর যোগ্য ছিলাম। আমার মনে হয়, ম্যাচটা তাদের জন্যই ভালোভাবেই শুরু হয়েছিল। তারা ভাগ্যক্রমে গোলটি করে। তবে এরপরেই তাদের ওপর চাপ সৃষ্টি হয়, কারণ তারাও জানে কীভাবে রক্ষণ করতে হয়। এটা কঠিন ছিল, আমরা বলের পেছনে অনেক খেলোয়াড় রেখে আক্রমণ করতে অভ্যস্ত।’

Reneta

এর আগে ২০১৫ সালে বার্সেলোনাকে এবং গত আসরেই পিএসজিকে তাদের ইতিহাসে প্রথম শিরোপা জেতান এনরিকে। যার ফলে এ স্প্যানিয়ার্ড কোচ কার্লো আনচেলত্তি, বব পেইসলি, জিনেদিন জিদান এবং পেপ গার্দিওলার পর পঞ্চম কোচ হিসেবে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতলেন। পেইসলি, জিদান এবং এনরিকেই এক মাত্র কোচ যারা টানা দুটি শিরোপা জিতেছেন। যদিও আনচেলত্তির মোট শিরোপার সংখ্যা ৫টি এবং জিদান টানা তিনটি জিতেছেন।

এত সব কৃতিত্ব মাঝেও নিজে অনন্য মাত্রায় দেখছেন না এনরিকে। বলেছেন, ‘কিংবদন্তি? ওসবের প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমার মাত্র তিনটি আছে, তাই আমাকে আরও উন্নতি করতে হবে। তবে আমি চতুর্থটির জন্য নাম লেখাব। আমার অনুভূতি মিশ্র। উত্তেজনা, ক্লান্তি, সবকিছু। কিন্তু এটাই এই মৌসুমের সেরা মুহূর্ত। আমরা এখনও চ্যাম্পিয়ন, টানা দুইবার, এটা অসাধারণ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্লো আনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগজিনেদিন জিদানপিএসজিলিড স্পোর্টসলুইস এনরিকে
শেয়ারTweetPin

সর্বশেষ

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT