চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেন-কাতালোনিয়া দ্বন্দ্বে চরম সমস্যায় ‘এল ক্ল্যাসিকো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ১৭, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

কাতালোনিয়া বিতর্কে উত্তাল বার্সেলোনা। যার রেশ পড়তে পারে এল ক্ল্যাসিকোর উপর। পরিস্থিতি এমন যে, ২৬ অক্টোবর বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ ক্যাম্প ন্যু থেকে সরিয়ে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজন করার অনুরোধ জানিয়ে স্প্যানিশ ফেডারেশনকে চিঠি পাঠিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা।

শুধু এল ক্ল্যাসিকো নয়, বার্সেলোনার রাজনৈতিক ঝামেলার রেশ পড়তে পারে লা লিগার উপরেও। বার্সেলোনা বিমানবন্দর থেকে অনেক বিমান চলছে না। ফলে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যেতে ভরসা বাস বা ট্রেন। যা পরিস্থিতি, তাতে সপ্তাহান্তে এইবারের বিরুদ্ধে ম্যাচের জন্য মেসিদের প্রায় ৩৮০ মাইল বাসে যেতে হতে পারে। ছয় ঘণ্টার এ বাস যাত্রা নিয়ে বার্সেলোনার ফুটবলাররাও শঙ্কিত।

ঘটনা হল, ২০১৭ সালে স্বাধীনতা ঘোষণা করলেও এখনো স্পেন-কাতালোনিয়া দ্বন্দ্ব কমেনি। দুই বছর পর আবার বিক্ষোভ চরম মাত্রা নিয়েছে। কাতালোনিয়ার স্বাধীনতার পেছনে মূল ভূমিকা ছিল এমন ৯ রাজনৈতিক নেতাকে চলতি সপ্তাহে ৯ থেকে ১৩ বছরের জেল খাটার নির্দেশ দিয়েছে স্প্যানিশ আদালত।

Banglabid

চলতি সপ্তাহের শুরুর দিকেই বার্সেলোনার বিমানবন্দর বন্ধ করতে হয়েছিল। বুধবার থেকে আবার তা বন্ধ। গত দু’দিন ধরে দেশের নানা প্রান্তে হিংসাত্মক ঘটনা ঘটছে। কাতালান বিচ্ছিন্নতাবাদী নেতাদের শাস্তির প্রতিবাদে পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষও চলছে।

এইবারের বিরুদ্ধে খেলতে মেসিরা পুরো রাস্তা বাসে না যেতে পারলেও বার্সেলোনা থেকে বিমানে বাস্কে কাউন্টি পর্যন্ত যেতে পারতেন। তারপর সেখান থেকে বিলবাও পর্যন্ত বাসে। কিন্তু, বিমানবন্দর বন্ধ থাকায় সেটা হচ্ছে না। ফলে ৩৭৯ মাইলের রাস্তা বাসে যেতে হতে পারে মেসিদের।

নয় বছর আগে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। আইসল্যান্ডের এক আগ্নেয়গিরির ছাইয়ে ইউরোপের অনেক দেশের আকাশ ঢেকে গিয়েছিল তখন। ফলে বিমান চলাচল ব্যাহত হচ্ছিল। বার্সেলোনা থেকে ফুটবলারদের বাসে মিলান যেতে হয়েছিল। সেবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের কাছে ১-৩ হেরেছিল বার্সেলোনা।

Reneta

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৮ অক্টোবর অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন বিচ্ছিন্নতাবাদী নেতারা। প্রায় শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছিল। এমনকী সড়কপথেও যানবাহন চলাচল ছিল বন্ধ। এই ঘটনার জেরে, ক্রোয়েশিয়ার হয়ে ইউরো বাছাই পর্বের ম্যাচ খেলার পর বার্সেলোনায় ফেরা মিডফিল্ডার ইভান রাকিটিচকে বাড়ি ফিরতে হয়েছে পায়ে হেঁটে।

এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই, বরং তা আরও জটিল হতে পারে। এক বিবৃতিতে কাতালান সমর্থকেরা বলেছেন, ‘স্বাধীনতা ঘোষণার সময়ও যেমন নেতাদের জেলে পাঠিয়ে কোনো লাভ যায়নি, এবারও তেমন কিছুই হবে। কারণ, বিরোধীদের জেলে পাঠানো কোনো সমাধান হতে পারে না। সুপ্রিম কোর্টের প্রতি পূর্ণ মর্যাদা রেখেই বলতে হচ্ছে, নেতাদের মত প্রকাশের সুযোগ করে দিন। একসঙ্গে আলোচনা করে কাতালোনিয়া সমস্যার নিষ্পত্তি সম্ভব। সে জন্য আটক করা নেতাদের মুক্তিও দেয়া উচিত।’

এরইমধ্যে, ভবিষ্যতের কর্মসূচিও ঘোষণা করেছেন কাতালোনিয়া সমর্থকেরা। ২৬ অক্টোবর, এল ক্ল্যাসিকোর দিন শহর জুড়ে মিছিল করার ঘোষণা করেছেন তারা। এ জন্যই এল ক্ল্যাসিকোর ভেন্যু বদল নিয়ে ভাবছে লা লিগা কর্তৃপক্ষ।

তবে, বার্সেলোনা চাইলেই এত তাড়াতাড়ি ভেনু বদলাতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। এল ক্ল্যাসিকোর ভেনু বদলের পক্ষে নেই রিয়াল। তাই বার্সা চাইলেও তা না হতে পারে।

সবদিক বিবেচনা করে লা লিগা কর্তৃপক্ষের থেকে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, উভয় ক্লাবের কাছে অনুরোধ করা হয়েছে প্রথম পর্বের এল ক্ল্যাসিকো বার্সেলোনা থেকে সরিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজনের জন্য। টুর্নামেন্ট কমিটির এই অনুরোধ যথাযথ হলেও উভয় ক্লাবই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

আন্তর্জাতিক বিরতিতে ক্লাব ছেড়ে দেশের জার্সিতে মাঠে নামা দু’দলের তারকা ফুটবলাররা ইতিমধ্যেই ক্লাবে ফিরতে শুরু করছেন। তবে বার্সা ফুটবলারদের নিরাপদে ক্যাম্পে পৌঁছনো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। রাকিটিচের পর বিমানবন্দরে ইতিমধ্যেই সমস্যায় পড়তে হয়েছে বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দেকে। এই অবস্থায় নিরাপদে লা লিগা আয়োজন নিঃসন্দেহে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে স্প্যানিশ ফুটবল সংস্থার কাছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল ক্ল্যাসিকোকাতালান গণভোটকাতালান সংকটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ট্রাম্পের হাত কুর্দি রক্তে রঞ্জিত’

পরবর্তী

যে ঘড়িতে ১২টা বাজে না

পরবর্তী

যে ঘড়িতে ১২টা বাজে না

বাংলা টাইগার্সে বাংলাদেশের সাত ক্রিকেটার

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT