জনপদ

স্কুলছাত্রীর গোসলের ভিডিও করায় যুবক গ্রেপ্তার

আটক যুবককে পুলিশ সদস্যরা escort করছে, স্কুলছাত্রীর গোসলের ভিডিও করায় গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের দুই সদস্য যুবককে আটক করে escort করছে, ঘটনাস্থল।. Channel i News – চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করার দায়ে সাকিব হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে জামালগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাকিব জেলার সদর উপজেলার শাহাপুর পশ্চিমপাড়া গ্রামের ফরিদ আহমেদ বিপ্লবের ছেলে।

মামলার অভিযাগে জানা যায়, এ বছরের ২৮ জানুয়ারি দুপুরে সদর উপজেলার শাহাপুর পশ্চিমপাড়া গ্রামের দশম শ্রেণির এক স্কুলছাত্রী তার নিজ বাড়ির গোসলখানায় গেলে উপরের দিকে দেখতে পায় প্রতিবেশি সাকিব নামে এক যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করছে। এরপর অর্ধনগ্ন ভিডিও করার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।

সেসময় থেকে সাকিব ছাত্রীটিকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি নানাভাবে উত্যক্ত করে আসছিল। ছাত্রীটির পরিবার সাকিবের পরিবারকে বিষয়টি জানালে সাকিব আরও বেপরোয়া হয়ে যায়।

অবশেষে নিরুপায় হয়ে ওই স্কুলছাত্রী গত ৫ এপ্রিল থানায় মামলা করে। সেদিন রাতেই অভিযুক্তকে জামালগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে আজ বুধবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়:জয়পুরহাট স্কুলছাত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…