সৌদি প্রবাসীদের এমআরপি পাসপোর্ট তৈরির তাগিদ

আগামী ২৪ নভেম্বরের মধ্যে সৌদি প্রবাসী সকল বাংলাদেশীদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তৈরির উপর তাগিদ দিয়েছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি।
২৪ নভেম্বরের পর থেকে যে-কোনো এয়ারলাইন্সে ভ্রমণ করতে চাইলে সবারই মেশিন রিডেবল পাসপোর্ট লাগবে।
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেছেন, সৌদি প্রবাসীদের মধ্যে ইতোমধ্যেই ৮৫ ভাগ প্রবাসী এমআরপি’র আওতায় এসেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কসনাল জেনারের এ,কে,এম, শহিদুল করিম ও কাউন্সিলর আছিয়া খাতুন ও অন্যরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






