স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৬০

এডিস মশা ও ডেঙ্গু জ্বরের সংক্রমণ. Channel i News - চ্যানেল আই নিউজ

এডিস মশার লার্ভা ও ডেঙ্গু জ্বরের সংক্রমণের জন্য সচেতনতা বৃদ্ধির ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ২৬০ জন।

সোমবার ৯ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগের তিনজন, ময়মনসিংহ বিভাগের একজন এবং বরিশাল বিভাগের একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৬৬ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৭৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৫ জন, খুলনা বিভাগে ২৭৭ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, রংপুর বিভাগে ৮৩ জন, বরিশাল বিভাগের ২৪৩ জন এবং সিলেট বিভাগে ১৬ জন রয়েছেন।

চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন। তাদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিষয়:ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত মৃত্যু সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…