অপরাধ

ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাতেনাতে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ককটেল উদ্ধার এবং ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপি জানায়, ককটেল নিক্ষেপের সময় সিএমএম আদালতের সামনে থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ওই দুই সদস্যকে আটক করা হয়। এ ছাড়া একই দিন শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে সংগঠনটির আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক ব্যক্তিদের কাছ থেকে ককটেল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়:আটক ককটেল বিস্ফোরণ ডিএমপি ঢাকা মহানগর পুলিশ ঢাকার সিএমএম আদালত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…