চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে ব্যবসার মৌসুমেও ট্রাভেল এজেন্সির নীরবতা

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১০:১২ পূর্বাহ্ণ ০১, মে ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

রাত এগারোটা সৌদি আরবের মক্কার সেন্ট্রাল ভেজিটেবিল মার্কেট রমজান ও ঈদের বাজার জমজমাট। স্বাস্থ্যবিধি মেনে ফজর পর্যন্ত খোলা থাকে সৌদি আরবের মার্কেট গুলো কিন্তু কাকিয়ার মানার ট্রাভেল এন্ড ট্যুরিজম অফিসের ট্রাভেল কনসালটেন্ট সালাউদ্দিন ভেতরে অলস সময় পার করছেন। অফিসটির কাজ কম থাকায় অন্যরাও ছিলেন গল্পগুজবের মধ্যে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সৌদি সরকার বেশিরভাগ দেশের সাথে স্থলপথ আকাশপথ বন্ধ করে দিয়েছে যদিও সীমিত পরিসরে বাংলাদেশসহ কয়েকটি দেশের সাথে আকাশপথ চালু রয়েছে তবে অনুমতি সাপেক্ষে এসব দেশের সাথে বিমান চলাচল করতে হচ্ছে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর। এসব কারণে আন্তর্জাতিক পরিবহন সংস্থা গুলো তাদের কর্মচারীদের বেতন কমিয়ে দিয়েছেন ছাঁটাই করতে হয়েছে অনেক শ্রমিকদের। সৌদি আরবের সবচেয়ে বড় এই ট্যুরিজম শিল্পে গত দেড় বছর যাবত এই স্থবিরতা । ঋণগ্রস্ত হয়ে অনেকেই অন্য ব্যবসা বেছে নিয়েছেন।

স্থানীয় সৌদি নাগরিকরা ভ্রমন পিপাসু ঘুরে বেড়াতে ভালোবাসেন সৌদি নাগরিকরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরই বিশ্বের পর্যটন শিল্প দাঁড়িয়ে আছে বলে মনে করা হয়। পাশাপাশি প্রতি বছর হজ এবং ওমরা পালন করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক মিলিয়ন তীর্থযাত্রী পবিত্র এই নগরী গুলোতে এসে থাকেন এছাড়া সৌদি আরবের অন্যান্য ধর্মীয় স্থান গুলো পরিদর্শনেও বিভিন্ন দেশ থেকে আসেন বিপুল সংখ্যক পর্যটক।

শুধু সালাউদ্দিনই নয় ঈদকে সামনে রেখে ভরা মৌসুমে সৌদি আরবে এই শিল্পের সাথে জড়িত লাখো প্রবাসী এখন কর্মহীন এই শিল্পে বিনিয়োগকৃত হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা এরই মধ্যে ঋণগ্রস্ত হয়ে এই ব্যবসা ছেড়েছেন বেশিরভাগ মালিক।

সালাউদ্দিন বলেন স্থানীয় সৌদি নাগরিকরা ভ্রমণপিপাসু পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক কোটির মতো প্রবাসী কাজ করেন এই দেশটিতে বিশেষ করে রমজান থেকে হজ পর্যন্ত দিনরাত কাজ করতে হয়তো আগে কিন্তু করোন একদিকে মানুষের প্রাণ যেমন কেড়ে নিচ্ছে অন্যদিকে কেড়ে নিয়েছে তাদের কাজ, যার ফলে দুর্বিষহ অবস্থায় অর্থ কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে এই সেক্টরের শ্রমিক-কর্মচারীদের। সৌদি আরবের রাজধানী রিয়াদ, দাম্মাম,জেদ্দা, মক্কা-মদিনা সহ বিভিন্ন প্রদেশের মার্কেট গুলোতে ঘুরে দেখা গেছে বেশির ভাগ দোকানে তালা ঝুলছে কিছু দোকান খোলা থাকলেও কাজ নেই।

এই শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্টরা জানান করোনার কারণে তাদের আর্থিক ভিত্তি নড়বড়ে করে দিয়েছে । রমজান থেকে হজ পর্যন্ত সৌদি ট্যুরিজম শিল্পের ভরা মৌসুম।

ভরা মৌসুমেও এই ব্যবসায় মার খেতে হচ্ছে এই অবস্থা দীর্ঘ সময় চলতে থাকলে পথে বসতে হবে এসব ব্যবসায়ীদের যদিও সৌদি সরকার ঘোষণা দিয়েছে আগামী ১৭ মে থেকে আকাশপথ স্থল পথ খুলে দেয়া হবে তবে সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাভেল এজেন্সিসৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় সিনেমার সেই ‘শুটার দাদী’র প্রয়াণ

পরবর্তী

ভারতে একদিনে শনাক্ত চার লাখের ওপরে, মৃত্যু সাড়ে ৩ হাজার

পরবর্তী

ভারতে একদিনে শনাক্ত চার লাখের ওপরে, মৃত্যু সাড়ে ৩ হাজার

কঠোর শর্তসাপেক্ষে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পুনরায় শুরু

সর্বশেষ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT