বাংলাদেশ

সোমবার মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফর নিয়ে আলোচনা করছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর নিয়ে আলোচনা করছেন, তিনি বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সোমবার মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনায় অন্যান্য বিষয়ের সঙ্গে চলমান রোহিঙ্গা সমস্যাও এজেন্ডায় থাকবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়।’

আসাদুজ্জামান খান কামাল বলেন: মিয়ানমার সরকারের আমন্ত্রণে বাংলাদেশ প্রতিনিধিদল সফরে যাচ্ছে। আমরা আলোচনার মাধ্যমে সকল অমীমাংসিত সমস্যার সমাধান করতে চাই।

‘অনেক বছর আগে মিয়ানমারের ৫ লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসেছিল এবং সম্প্রতি মিয়ানমার থেকে আরো ৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। আলোচনায় রোহিঙ্গা ইস্যুটিও স্থান পাবে।’

সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলে থাকবেন- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্তি সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

মিয়ানমার সফর শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন এই প্রতিনিধিদল ২৫ অক্টোবর দেশে ফিরবে।

বিষয়:মিয়ানমার স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…