বাংলাদেশ

সব ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ: খালেদা

সব ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ: খালেদা

সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণী দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া।

বাণীতে তিনি সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে বলেন,
‘হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী
অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। যে কোনো ধর্মীয় উৎসব সম্প্রদায়ের ভেদরেখা
অতিক্রম করে মানুষে মানুষে মিলনের বাণী শোনায়, মানব সমাজের মধ্যে এক অনন্য
ভ্রাতৃত্ববোধ জাগরিত করে। আনন্দরূপ বিনম্রতায় সমাজে সকলকে এক গভীর শুভেচ্ছাবোধে আপ্লুত করে।’

“সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ। যুগে যুগে ধর্ম প্রচারকগণ সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে সব ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ: খালেদাগিয়েছেন। শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এমনি এক সময়ে যখন সমাজে অত্যাচারী রাজার নিষ্ঠুর অত্যাচার ও দুঃশাসন কায়েম ছিল। তিনি সেই অন্যায়কে দমন করে পৃথিবীতে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন।”

খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষেরা যুগ যুগ ধরে পারস্পারিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। আমরা সব ধর্মের মানুষের সমঅধিকারে বিশ্বাসী। হিংসা, বিদ্বেষ, হানাহানি, বৈষম্য, অন্যায়-অবিচার দূর করে সমাজকে শান্তিময় করে তুলতে যার যার অবস্থানে থেকে আমাদের সবাইকে অবদান রাখতে হবে।

জন্মাষ্টমীর এই শুভদিনে আমি সকলের প্রতি এ আহ্বান জানাই।’

বিষয়:খালেদা জিয়া জন্মাষ্টমী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…