চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সপ্তমবার মেয়েদের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যালিসা হেলির রেকর্ড ওলট-পালট করা ব্যাটিংয়ে সাড়ে তিনশ পেরোনো সংগ্রহের পর অস্ট্রেলিয়াকে সাত নম্বর শিরোপা এনে দিলেন অ্যালানা কিং-মেগান স্কুটরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়েছে মেগ ল্যানিংয়ের দল।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে হেলির ক্যারিয়ারসেরা ১৭০, র‍্যাচেল হেইনেস ও বেথ মুনির ফিফটিতে ৩৫৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া। জবাবে ন্যাট স্কাইভারের লড়াকু শতকেও হার এড়াতে পারেনি হেদার নাইটের দল। ৪৩.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ইংলিশরা তুলতে পারে ২৮৫ রান।

লক্ষ্য তাড়ায় ভালো শুরু আনতে পারেননি ইংলিশদের দুই উদ্বোধনী। ১২ রানের মাথায় স্কুটের শিকার হয়ে ফেরেন ড্যানি ওয়াট। পঞ্চাশের আগে স্কুটের দ্বিতীয় শিকার হন ট্যাম্মি বিউমন্ট (২৭ রান)। শুরুর ধাক্কা সামলে ৪৮ রানের জুটিতে সামাল দেন অধিনায়ক নাইট ও স্কাইভার।

ব্যক্তিগত ২৬ রানে নাইট ফিরলে ধারাবাহিক হয় ইংলিশ ব্যাটারদের ব্যর্থতা। জোনাসেন-কিং-স্কুটের বোলিং তোপে খাবি খায় ক্যাথরিন ব্রান্ট (১), সোফি একেলস্টোন (৩), কেট ক্রস (২)। উইকেটরক্ষক-ব্যাটার অ্যামি জোনস ১৮ বলে তোলেন ২০ রান।

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও একপাশ আগলে লড়াই চালিয়ে যান স্কাইভার। ক্যারিয়ারসেরা ইনিংস খেলেও অবশ্য দলকে বাঁচাতে পারেননি। তিনশর গুটিয়ে যায় ইংলিশরা। ১২১ বলে ১৫ চার ও এক ছক্কায় হাঁকানো স্কাইভারের অপরাজিত ১৪৮ রানের ইনিংস যায় ব্যর্থতার খাতায়।

শিরোপার মঞ্চে ইংলিশদের তিনটি করে উইকেট তুলেছেন অ্যালানা কিং ও জেস জোনাসেন। ৮ ওভারে ৪২ রানে ২ ইংলিশ ব্যাটারকে ফিরিয়েছেন মেগান স্কুট। একটি করে উইকেট ঝুলিতে পুরেছেন অ্যাশলেইগ গার্ডনার ও তাহিলা ম্যাকগ্রাথ।

Reneta

রোববার টস হেরে ক্রিজে এসে দারুণ শুরু এনে দেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। হেইনেসকে নিয়ে উদ্বোধনীতে ১৬০ রানের জুটি গড়েন হেলি। ব্যক্তিগত ৬৮ রানের মাথায় একেলস্টোনের শিকার হন র‌্যাচেল।

পরে বেথ মুনিকে নিয়েও দেড়শ ছাড়ানো জুটি গড়েন হেলি। ১০০ বলে ছুঁয়ে ফেলেন আসরের টানা দ্বিতীয় শতক। অস্ট্রেলিয়াকে ৩১৬ রানে রেখে স্টাম্পড হয়ে ফেরেন। ডানহাতি ব্যাটার ক্যারিয়ারসেরা ইনিংস গড়তে খেলেছেন ১৩৮ বল, হাঁকিয়েছেন ২৬টি চার, রান তুলেছেন ১২৩.১৮ স্ট্রাইকরেটে।

উইকেটরক্ষক-ব্যাটার হেলির ১৭০ রান ভেঙেছে বৈশ্বিক আসরের ফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ড। অজিদের সাবেক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের ১৪৯ রান ছাপিয়ে ছেলে-মেয়েদের উভয়ের টুর্নামেন্টে সবার উপরে এখন পেসার মিচেল স্টার্কের সহধর্মিণী। দুই শতকে ম্যাচ ও আসরসেরা হেলি টুর্নামেন্টজুড়ে তুলেছেন সর্বোচ্চ ৫০৯ রান। ভেঙেছেন ২৫ বছর পুরনো ১৯৯৭ আসরে নিউজিল্যান্ডের ডেবি হকলের ৪৫৬ রানের রেকর্ড।

শেষদিকে অস্ট্রেলিয়া দ্রুত উইকেট হারালেও সাড়ে তিনশ ছাড়াতে সমস্যা হয়নি। ৪৭ বলে ৬২ রানের ইনিংস খেলেন বেথ মুনি। অ্যালিসা পেরি অপরাজিত থাকেন ১০ বলে ১৭ রানে।

ইংলিশদের হয়ে তিনটি উইকেট তুলেছেন অ্যানয়া সারুবসোলে। একটি উইকেট সোফি একেলস্টোনের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডগিলক্রিস্টনিউজিল্যান্ডফাইনাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT