বিনোদন

সংবাদ সম্মেলন করে ‘সবকিছু’ জানাবেন মাহি

সংবাদ সম্মেলন করে ‘সবকিছু’ জানাবেন মাহি

শিগগির সংবাদ সম্মেলন করে কথিত বন্ধু শাহরিয়ার আলম শাওনের সঙ্গে ঘটে যাওয়া সব বিষয় বিস্তারিত জানাবেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার করা অভিযোগেই এখন কারাগারে আছেন শাওন। সে কারাগার থেকে বের হলেই দুই পরিবার একসঙ্গে সংবাদ সম্মেলনে হাজির হবেন বলে জানিয়েছেন মাহি নিজেই।

বিশেষ করে শাওন আদালতে যে কাবিননামা দাখিল করেছে, সেই ব্যাপারেই কথা বলবেন তারা।

গত ২৫ মে মাহিয়া মাহির বিয়ে হয় সিলেট নিবাসী পারেভেজ মাহমুদ অপুর সঙ্গে। এর একদিন পর শাহরিয়ার আলম শাওন ফেসবুকে মাহির সঙ্গে তার তোলা কয়েকটি ছবি পোস্ট করে মাহিকে নিজের স্ত্রী বলে দাবি করেন।সংবাদ সম্মেলন করে ‘সবকিছু’ জানাবেন মাহি

এরপর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্যপ্রযুক্তি আইনে শাওনের বিরুদ্ধে মামলা করেন মাহি। শাওনকে গ্রেফতার করে রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। এরপর মাহির সঙ্গে বিয়ের কাবিননামা আদালতে দাখিল করেন শাওন। এই প্রেক্ষাপটে দুই পরিবার সমঝোতা করে নেয়।

আগামী ১৬ জুন মাহির দায়ের করা মামলার শুনানির দিন রয়েছে। এ দিন শাওনের জামিন আবেদন করবেন তার আইনজীবীরা। যদি বাদির সম্মতি থাকে তাহলে জামিন পেতে বাধা থাকবে না। দুই দিনের রিমান্ড শেষে শাওন কারাগারে আছেন।সংবাদ সম্মেলন করে ‘সবকিছু’ জানাবেন মাহি

গত রোববার মাহি এবং শাওনের পরিবারের মধ্যে সমঝোতা হয় বলে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে।

সমঝোতার বিষয়ে ৩০০ টাকার দলিলে স্বাক্ষর করেন মাহির বাবা আবু বকর ও শাওনের বাবা নজরুল ইসলাম। সমঝোতা অনুযায়ী মাহি দায়ের করা মামলা তুলে নেবেন। আর শাওন কোনো মামলা করতে পারবেন না।

বিষয়:ঢালিউড নায়িকা মাহিয়া মাহি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…