ক্রিকেট

শ্রীলঙ্কার দুর্দান্ত শুরু

শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার ক্রিকেটাররা একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ব্যাটিং করছে, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার ওপেনিং জুটি পঞ্চাশ পেরিয়ে সেঞ্চুরির পথে। দিমুথ করুনারত্নে ও ওশাদা ফার্নান্দো এনে দিয়েছেন দারুণ শুরু। প্রথম উইকেটের অপেক্ষা বাড়ছে বাংলাদেশের বোলারদের।

ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুর বিপরীত মেরুতে শ্রীলঙ্কা। ২৪ রানে ৫ উইকেট হারিয়েছিল মুমিনুল হকের দল। অন্যদিকে লঙ্কানরা শুরুতে বেশ দাপুটে। ২০ ওভারে সফরকারীদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৮১ রান।

ফার্নান্দো ৫১ ও করুনারত্নে ২৯ রানে অপরাজিত। ওপেনার ফার্নান্দো ব্যক্তিগত ৪৩ রানে সুযোগ দিয়েছিলেন। কিন্তু বোলিং করার পর জোরের উপর মারা ফিরতি ক্যাচ নিতে পারেননি সাকিব।

মুশফিকুর রহিম ও লিটন দাসের অসাধারণ সেঞ্চুরিতে বাংলাদেশ ৩৬৫ রান তুলেছে প্রথম ইনিংসে।

বিষয়:করুনারত্নে বাংলাদেশ বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট মুশফিক লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…