চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শ্রীলঙ্কাতেই আইপিএল-ছাড়পত্র পেয়েছে মোস্তাফিজ’

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
৭:১৮ অপরাহ্ণ ০৮, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

দশম আইপিএলের আসর মাঠে গড়িয়েছে। সাকিব আল হাসান নিজের দল নাইট রাইডার্সের সঙ্গে যোগ দিয়েছেন। কিন্তু শ্রীলঙ্কা সফর শেষে ছুটি কাটাতে দেশে ফিরে এসেছেন মোস্তাফিজুর রহমান। তিনি কবে আইপিএলে যাবেন সেটি নিয়ে ধোঁয়াশা কাটছে না। যাওয়ার ব্যাপারটি পুরোপুরি খেলোয়াড়ের ওপর নির্ভর করে জানিয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বললেন, আইপিএলে যাওয়ার ছাড়পত্র শ্রীলঙ্কায় থাকার সময়েই পেয়েছে মোস্তাফিজ।

শনিবার চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে রাবিদ ইমাম জানান, ‘মোস্তাফিজকে শ্রীলঙ্কা সফরের সময়ই আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে সে কবে খেলতে যাবে সেটি পুরোপুরি তার ওপরই নির্ভর করছে।’

মোস্তাফিজ শ্রীলঙ্কা থেকে ফিরে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরায় গেছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। সেখানে কয়দিন থাকবেন বা কবে সানরাইজার্স হায়দরাবাদের ডেরায় যোগ দেবেন সেটি কাটার মাস্টারের ওপরই নির্ভর করছে। তবে জাতীয় দলের প্রয়োজনে যেকোনো সময় ফেরত আসতে প্রস্তুত থাকতে হবে তাকে।

বিসিবি কোন খেলোয়াড়কে যাওয়ার সময় ঠিক করে দেয় না। তবে ছাড়পত্রে উল্লেখ থাকে নিজ দেশ বা জাতীয় দলের ডাকে ফেরত আসতে বাধ্য থাকার বিষয়টি। রাবিদ ইমাম সেটাই মনে করিয়ে দিলেন, ‘বিসিবি তো কারো যাওয়ার বিষয়টি ঠিক করে দেয় না। আবার মোস্তাফিজ কদিন ছুটি কাটাবে সেটিও তার ওপরই নির্ভর করছে। বিসিবি সেটি ঠিক করে দেয়নি। তবে জাতীয় দলের প্রয়োজনে যেকোনো সময় ফেরত আসার জন্য প্রস্তুত থাকতে হয় ছাড়পত্র পাওয়া খেলোয়াড়দের।’

সেক্ষেত্রে বাংলাদেশের পরবর্তী ক্যাম্পেইনের আগ পর্যন্ত আইপিএল খেলা নিশ্চিত ফিজের। বিসিবি ও মোস্তাফিজের ঘনিষ্ঠ একটি সূত্র অবশ্য জানাচ্ছে, ভিসা সংক্রান্ত জটিলতায় ১১ এপ্রিলের আগে দেশ ছাড়তে পারছেন না ফিজ। তবে সব ঠিকভাবে এগোলে বাঁহাতি টাইগার পেসার ১২ এপ্রিলই হায়দরাবাদের জার্সিতে নেমে পড়তে পারেন। ওইদিন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নামবে সানরাইজার্সরা।

গত মৌসুমে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে হায়দরাবাদকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মোস্তাফিজ। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়। ফিজকে পেতে এবারও তাই চাতক হয়ে আছে দলটি। কোচ টম মুডি কদিন আগেই জানিয়েছিলেন, দ্রুতই ‘ফিজ-অপেক্ষার’ অবসান হতে যাচ্ছে।

Reneta

উদ্বোধনী দিনে নিজেদের ম্যাচে ৩৫ রানের বড় জয়ে দুর্দান্তভাবেই টুর্নামেন্ট শুরু করেছে সানরাইজার্স। একই প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েই গত মৌসুমের শিরোপা ঘরে তুলেছিল হায়দরাবাদের দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০১৭মোস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT