চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপায় চোখ রেখে আগে বোলিংয়ে মুশফিকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু বিপিএলের শিরোপা মহারণ মাঠে গড়িয়েছে। আন্দ্রে রাসেলের রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম।

শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবারের ফাইনালে যে দলই জিতুক, বিপিএল দেখা পাবে নতুন চ্যাম্পিয়নের। সঙ্গে মিলবে একজন নতুন চ্যাম্পিয়ন অধিনায়কও।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের সপ্তম আসর চলছে। ২০১২ সালে যাত্রা করে গত আসর পর্যন্ত ছয়বারে তিনটি ভিন্নভিন্ন দল ট্রফি উঁচিয়ে ধরেছে। টি-টুয়েন্টির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ঢাকা, কুমিল্লা ও রংপুরের বাইরে কোনো দল শিরোপা জিততে পারেনি এখনও।

মুশফিক আগে কখনও ফাইনাল পর্যন্ত যেতে পারেননি। এবারই প্রথম ট্রফির মঞ্চে নামলেন। তার দল খুলনা জিতলে তো নতুন চ্যাম্পিয়ন বিপিএল দেখবেই, প্রতিপক্ষ রাসেলের দল রাজশাহী জিতলেও একই। সঙ্গে মুশফিক বা রাসেল জিতলে আরেকটি নতুনও দেখবে বিপিএল। মাশরাফী-সাকিব-ইমরুলের পর নতুন চ্যাম্পিয়ন অধিনায়ক পাবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি।

মাশরাফী শিরোপা উঁচিয়ে ধরেছেন চারবার। সাকিব-ইমরুল একবার করে।

মুশফিকের সামনে আছে আরও হাতছানি। খুলনা টাইগার্সের অধিনায়ক শুক্রবার রাজশাহীর বিপক্ষে আর মাত্র ৭টা রান করতে পারলেই পেছনে ফেলবেন তামিম ইকবালকে।

Reneta

বিপিএলে এক আসরে দেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান তামিমের। ২০১৬ সালে চতুর্থ আসরে চিটাগং ভাইকিংসের হয়ে ৪৭৬ রান করেছিলেন বাঁহাতি ওপেনার। বঙ্গবন্ধু বিপিএলে ফাইনালে নামার আগে মুশফিকুর রহিমের রান ৪৭০।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরুলখুলনা-রাজশাহী ফাইনালতামিমবঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মুশফিকরুশোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT