বিনোদন

লিলি চৌধুরী আর নেই

প্রখ্যাত লিলি চৌধুরীর ছবি, চোখ বন্ধ ও গগলস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

লিলি চৌধুরী একজন প্রবীণ নারী, গগলস পরা, চোখ বন্ধ, শান্ত ও ভাবুক মুখাবয়ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

মারা গেছেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী ও প্রয়াত মিশুক মুনীরের মা নাট্যাভিনেত্রী লিলি চৌধুরী। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় বনানীর বাসভবনে শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত আত্মীয় স্বজনদের দেখার জন্য লিলি চৌধুরীকে বনানী’র বাসভবনে রাখা হবে। এরপর সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য।

পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, মঙ্গলবার বাদ জোহর বনানী কবরস্থানে হবে জানাজা এবং তার মা ও ছেলের কবরে চিরনিদ্রায় শায়িত হবেন।

বিষয়:অভিনেত্রী গোলাম কুদ্দুস জোট শহীদ মিনার সংস্কৃতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…