লতিফুর রহমানের মৃত্যুতে অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর শোক

অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রীর শোক প্রকাশের জন্য এক অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
বিশিষ্ট ব্যবসায়ী এবং ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও পরিকল্পনা মন্ত্রীর এম এ মান্নান।
বুধবার গণমাধ্যমে পাঠানো পৃথক দুটি শোকবার্তায় অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন।
শোকবার্তায় দেশের অর্থনীতিতে মরহুম লতিফুর রহমানের অবদানের কথা স্মরণ করেন মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






