চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর ৬০০তম গোলের রাতে ড্র’র ফাঁদে জুভেন্টাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ পূর্বাহ্ণ ২৮, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ক্লাব ক্যারিয়ারে ৬০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু পর্তুগিজ তারকার এমন কীর্তির রাতে আটকে গেছে চ্যাম্পিয়ন জুভেন্টাস। শনিবার রাতে সিরি আ ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করে আগের ম্যাচে শিরোপা নিশ্চিত করা জুভরা।

আগেই ম্যাচেই টানা অষ্টমবারের মতো সিরি আ শিরোপা ঘরে তোলে জুভেন্টাস। কিন্তু এদিন ম্যাচের পাঁচ মিনিটের সময়ই পিছিয়ে পড়ে তারা। স্বাগতিক ইন্টারকে দুর্দান্ত এক ভলি থেকে এগিয়ে দেন বেলজিয়ান মিডফিল্ডার রাডজা নাইনগোলান।

এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে অসাধারণ এক গোলে দলকে সমতায় ফেরান রোনালদো। চলতি মৌসুমে সিরি আ’য় এটি তার ২০তম গোল। যৌথভাবে সাম্পদোরিয়ার স্ট্রাইকার ফ্যাবিও কোয়াগলিয়ারেল্লার সঙ্গে টপস্কোরারও এখন তিনি।

এই ড্র’য়ের ফলে ৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট শীর্ষে থাকা জুভেন্টাসের। ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে ইন্টার মিলান। চারে থাকা এএস রোমার চেয়ে চার পয়েন্ট এগিয়ে আছে ইন্টার। দুই নম্বরে আছে নাপলি।

৩৪ বছরের রোনালদো ক্লাব ক্যারিয়ারে এদিন ৬০০তম গোল করেন। এর মধ্যে ৪৫০টি গোল করেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেন ১১৮ গোল। আর জুভ জার্সিতে তার গোলসংখ্যা ২৭। নিজ দেশ পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে করেন ৫ গোল।

ক্লাব ক্যারিয়ারের গোল সংখ্যায় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন রোনালদো। সিআর সেভেনের ৬০০ গোলের বিপরীতে মেসির গোল ৫৯৮টি। রোনালদোর কীর্তির রাতেই অবশ্য মেসির গোলে গত ১১ বছরের মধ্যে অষ্টমবারের মতো লা লিগা শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে লেভান্তের বিপক্ষে কাতালানদের হয়ে দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন এলএমটেন।

ট্যাগ: জুভেন্টামেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবারও নেটফ্লিক্স নেই কান-এ, বেড়েছে নারী নির্মাতা

পরবর্তী

কক্সবাজারে দুই লাখ ইয়াবাসহ আটক ৪

পরবর্তী

কক্সবাজারে দুই লাখ ইয়াবাসহ আটক ৪

ভাগ্য পরীক্ষায় হেরে শিরোপা হাতছাড়া পিএসজির

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

আগস্ট ২৮, ২০২৬

বদলে যাচ্ছে গ্রাম, বাড়ছে অর্থনৈতিক গতি–শহর গ্রামে নতুন বৈষম্য

আগস্ট ২৮, ২০২৬

সবুজে সাজাই বাংলাদেশ-বাহুবলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২৮, ২০২৬

গাইবান্ধায় নানান কারণে রোপা আমন চাষ বড় চ্যালেঞ্জের মুখে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ সেপ্টেম্বর থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT