কর্পোরেট নিউজ

নারীদের অনুপ্রেরণামূলক গল্প নিয়ে ইশা রুশদীর উপস্থাপনায় নতুন পডকাস্ট

নারীদের অনুপ্রেরণামূলক গল্প নিয়ে ইশা রুশদীর উপস্থাপনায় নতুন পডকাস্ট

ছবি: সংগৃহীত

নারীদের সংগ্রাম, সাহস, আত্মবিশ্বাস ও সাফল্যের গল্প তুলে ধরতে শুরু হচ্ছে বিশেষ পডকাস্ট সিরিজ ‘ডেয়ার স্কিন উইথ ইশা রুশদী’। মেরিল সিরাম সোপ বারের আয়োজনে জনপ্রিয় ব্যক্তিত্ব ইশা রুশদীর উপস্থাপনায় এ পডকাস্টে অংশ নেবেন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের সফল ও অনুপ্রেরণাদায়ী নারীরা।

পডকাস্টটিতে অতিথিরা তুলে ধরবেন তাদের জীবনের নানা অজানা অধ্যায়। ক্যারিয়ারের শুরুতে চ্যালেঞ্জ মোকাবিলা, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো, সামাজিক বাধা পেরিয়ে নিজের অবস্থান তৈরি এবং স্বপ্ন পূরণের পেছনের সংগ্রামের গল্প উঠে আসবে আলোচনায়।

পাশাপাশি গুরুত্ব পাবে নারীদের আত্মপরিচয়, আত্মবিশ্বাস, সমালোচনা মোকাবিলা এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের সামলে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা। নিজের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখা এবং জীবনের বিভিন্ন পর্যায়ে নিজেকে নতুন করে আবিষ্কারের বিষয়েও কথা বলবেন অতিথিরা।

আলোচনায় থাকবে ত্বকের যত্ন ও নিজের প্রতি ভালোবাসার বিষয়টিও। ত্বক নিয়ে প্রচলিত ধারণা, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং নিজের স্বকীয়তাকে গ্রহণ করার মধ্য দিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠার গুরুত্ব তুলে ধরা হবে।

আয়োজকরা জানান, ‘ডেয়ার স্কিন উইথ ইশা রুশদী’ শুধু একটি পডকাস্ট নয়, বরং নারীদের নিজেদের গল্প ভাগ করে নেওয়া এবং একে অপরকে অনুপ্রাণিত করার একটি মঞ্চ। এর মাধ্যমে সাফল্যের পাশাপাশি সেই সাফল্যের পেছনের সংগ্রাম ও না-বলা গল্পগুলোও সামনে আসবে।

এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে মেরিল সিরাম সোপ বার। সিরাম-অনুপ্রাণিত ফর্মুলার এ পণ্যটি প্রতিদিনের গোসলের রুটিনে ত্বকের যত্নের বাড়তি ছোঁয়া দিতে তৈরি করা হয়েছে।

‘ডেয়ার টু বি ইউ’ স্লোগানে আয়োজনটির মূল বার্তা হলো, নিজের স্বকীয়তাকে গ্রহণ করা, নিজেকে ভালোবাসা এবং আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়া।

বিষয়:ডেয়ার টু বি ইউ ডেয়ার স্কিন উইথ ইশা রুশদী পডকাস্ট সিরিজ
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…