রোনালদোর আচরণে মনে হয় না তিনি সুপারস্টার

জুভেন্টাসের ফুটবল খেলোয়াড়রা মাঠে গোলের পর একে অপরের সাথে উদযাপন করছে, দর্শকদের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ
‘তিনি কখনও সুপারস্টারের মতো আচরণ করেন না। তবে এমন ভাবে হাঁটেন যেন নিজেই একটি মাল্টিন্যাশনাল কোম্পানি। কিন্তু চাইলে তার সঙ্গে মজা করতে পারবেন।’— জুভেন্টাসে সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর ব্যবহার জানাতে এমন বলছিলেন লিওনার্দো বোনুচ্চি ও জিওর্জিও চিলনিল।
ইতালি ও জুভেন্টাসের অন্যতম সেরা সেন্টারব্যাক যুগল প্রশংসায় ভাসিয়েছেন পর্তুগিজ সুপারস্টারকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদোর তিন বছর তুরিনের থাকার নানা বিষয় উঠে এসেছে দুই আজ্জুরির কথায়।
‘রোনালদো যখন এখানে (জুভেন্টাসে) এসেছিলেন আমরা তখন মিডিয়া হাইপের জন্য প্রস্তুত ছিলাম এবং তিনি করেছিলেনও। একসময় দলের অন্যতম অংশ হয়ে গেলেন। সবার সাথে স্বাভাবিক এবং ভাল আচরণ করেছিলেন।’
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে নিজেকে তারকা খ্যাতির চূড়ায় নেওয়ার পর ইতালিতে পা রাখেন সিআরসেভেন। জুভেন্টাসের হয়ে জেতেন দুটি সিরি’আ শিরোপা। চলতি মৌসুমের শুরুতে রোনালদো আবার ফিরেছেন সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে।






