স্পোর্টস

রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন জিদান

রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন জিদান

আজই শেষ হতে পারে রাফায়েল বেনতিজের রিয়াল মাদ্রিদের ছয় মাসের কোচ অধ্যায়। রবিবার রাতে ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করায় খুব চটেছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। সোমবার বিকেলেই জরুরীভাবে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার এমনটাই জানিয়েছে ইংলিশ দৈনিক ডেইলি মেইল।

পেরেজের ইচ্ছা বর্তমান ম্যানেজার বেনতিজকে চাকুরিচ্যুত করে জিনেদিন জিদানকে দলের দ্বায়িত্বভার তুলে দেওয়া। জিদান বর্তমানে রিয়াল মাদ্রিদ বি টিমের পরামর্শক উপদেষ্টা হিসেবে নিযুক্ত রয়েছেন।

ক্লাব সভাপতি চান সামনে মাদ্রিদের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে যা বিপক্ষ দলের মাঠে। পয়েন্ট টেবিলেও পিছিয়ে আছে মাদ্রিদ। তাই সব দায়িত্ব দিতে চান জিদানকে।

এখন দেখার বিষয় জিদান কি চান? এর আগে তিনি ফ্রান্স জাতীয় দল এবং ব্রাজিলের কোচ হতে যাচ্চেন এমন গুঞ্জনও উঠেছিল।

বিষয়:জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ কোচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…