ফুটবল

রিয়ালের সঙ্গে চুক্তি হল এমবাপের?

এমবাপের প্যারিস সেন্ট জার্মেই জার্সিতে উল্লাসে মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল তারকা এমবাপে প্যারিস সেন্ট জার্মেই দলের জার্সিতে উল্লাস প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি সেরে ফেলেছেন পিএসজি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। স্প্যানিশ গণমাধ্যম মার্কার তথ্যমতে আসছে গ্রীষ্মে ফ্রি এজেন্ট হিসেবে লস ব্লাঙ্কোসদের সাথে যোগ দিচ্ছেন ফ্রান্সের এ তারকা।

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস ট্রফিতে পিএসজির বিপক্ষে ম্যাচ রয়েছে রিয়ালের। তাই এ ম্যাচের আগে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা সম্ভব নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কা।

বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় হিসেবে রিয়ালে যোগ দিবেন এমবাপে। জার্মান সংবাদপত্র বিল্ডের তথ্যমতে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রতি বছর ৫০ মিলিয়ন ইউরো পাবেন ২৩ বছর বয়সী এ তারকা।

চলতি বছরের জুনে লিগ ওয়ানের ক্লাব পিএসজির সাথে চুক্তি শেষ হচ্ছে এমবাপের। এছাড়া চুক্তি নবায়নে ক্লাবটির সকল প্রস্তাবকেও নাকচ করে দিয়েছেন তিনি। তবে বর্তমানে চুক্তি নবায়নের জন্য পিএসজি আর কোন চেষ্টা করছে না বলেও উল্লেখ করেছে বিল্ড।

গত কয়েক বছর ধরে বেশ কিছু সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এমবাপে। সবকিছু ঠিকঠাক থাকলে সাদা জার্সিতে খেলার সে ইচ্ছা এবার পূরণ হতে যাচ্ছে বিশ্বকাপজয়ী এ তারকার।

বিষয়:এমবাপেদলবদলপিএসজিফ্রান্সরিয়াল
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…