আসন্ন রিও অলিম্পিকে স্বাগতিক দেশের অ্যাথলেটদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ব্রাজিলের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মিশেল টেমার।
রাজধানী ব্রাসিলিয়ায় প্রেসিডেন্টের দেয়া অভ্যর্থনা অনুষ্ঠানে ছিলেন প্রায় ৬০ জন ব্রাজিলিয়ান অ্যাথলেট।
এবারের অলিম্পিকে ব্রাজিলের হয়ে তারা সবাই অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে অ্যাথলেটদের মাঝে ২০১২ সালে জুডোতে স্বর্ণপদক জয়ী ব্রাজিলিয়ান অ্যাথলেট সারাহ মেনেজেস উপস্থিত ছিলেন।
সে সময় তিনি প্রেসিডেন্ট টেমারের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে একটি অলিম্পিক জ্যাকেট তুলে দেন।








