চোখের ক্যান্সারে আক্রান্ত তিন বছরের শিশু ওলেক সাইমানস্কির জন্য নিজের রিও অলিম্পিকে রূপার পদক বিক্রি করবে পোল্যান্ডের চাকতি নিক্ষেপকারী অ্যাথলেট পায়ট মালাচস্কি এমনটাই জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্ট।
রিও অলিম্পিকে মালাচস্কি ৬৭.৫৫ মিটার চাকতি নিক্ষেপ করে রূপার পদক জিতে নেন। তিনি ২০০৮ সালে বেইজিং অলিম্পিকেও রূপা জিতেছিলেন।
৩৩ বয়সী মালাচস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানায়, তিন বছরের শিশুর জন্য এই সাহায্য করতে পারলে তা হবে অলিম্পিকে সোনা জেতার চাইতেও বেশি কিছু।
মালাচস্কি আরও বলেন, এই মেডেলটি আমার কাছে এক সপ্তাহ আহে অনেক মূল্যবান ছিল, কিন্তু এখন মেডেলটি মূল্যবান শিশুটির জন্য। আমরা সবাই যদি নিজেদের অল্প কিছু টাকা দিয়ে শিশুটিকে সাহায্য করতে পারি তা হবে অসাধারণ একটা ব্যাপার।
বিরল চোখের ক্যান্সারে আক্রান্ত তিন বছরের শিশু ওলেক সাইমানস্কি নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।







