চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামলো রিও অলিম্পিকের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ পূর্বাহ্ণ ২২, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

শুরুর মতো বর্নাঢ্য আয়োজনে পর্দা নামলো রিও অলিম্পিক ২০১৬’র। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে জমকালো সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় ১৬ দিনের এই ক্রীড়া উৎসব। অংশগ্রহণকারী এবং পদকজয়ী ক্রীড়াবিদদের মার্চপাস্টের পাশাপাশি অনুষ্ঠানে তুলে ধরা হয় ব্রাজিলের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচিতির অংশ বিশেষ।

জাপানের প্রধানমন্ত্রীর হাতে অলিম্পিক ফ্ল্যাগ তুলে দেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাক।

সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে হাজার হাজার খেলোয়াড় মাঠে প্রবেশ করেন। বৃষ্টির বিড়ম্বনাকে উপেক্ষা করেই রিও’র মাঠে চলে নৃত্য ও আনন্দ কোলাহল।

সমাপনী উৎসবে জাতীয় পতাকা বহনকারীরা আলাদা-আলাদাভাবে নিজেদের দলের সঙ্গে পতাকা নিয়ে যাননি। বরং সকল পতাকা বহনকারীরা একসঙ্গে একটি টিম হিসেবে এসেছেন। বলা হচ্ছে, ‘টুগেদারনেস’ বা যূথবদ্ধতার প্রতীক হিসেবেই করা হয়েছে এই আয়োজন।

এবারের অলিম্পিক আসরের সর্বোচ্চ ৪৬টি সোনা নিয়ে নিয়ে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। আর ২৭টি সোনা নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ব্রিটেন। ২৬টি সোনা নিয়ে তৃতীয় অবস্থানে চীন। এছাড়া চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে রাশিয়া ও জার্মানি।

পরবর্তী অলিম্পিক আয়োজক দেশ জাপানের কাছে তুলে দেয়া হয় অলিম্পিকের পতাকা, ২০২০ সালের টোকিও অলিম্পিক গেমসের জন্য।

ট্যাগ: ব্রাজিল অলিম্পিকরিও অলিম্পিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘১২-১৪ বছরের শিশু আত্মঘাতী বোমা হামলা চালায়’

পরবর্তী

টাঙ্গাইলে ২ টি বন্দুকসহ ৫ ডাকাত গ্রেফতার

পরবর্তী

টাঙ্গাইলে ২ টি বন্দুকসহ ৫ ডাকাত গ্রেফতার

কক্সবাজারে ট্রলার ডুবিতে নিহত ৬

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT