আন্তর্জাতিক

রিও অলিম্পিকে হামলার ষড়যন্ত্রকারী সন্দেহে ১০ জঙ্গি আটক

রিও অলিম্পিকে হামলার ষড়যন্ত্রকারী সন্দেহে ১০ জঙ্গি আটক

ব্রাজিলে রিও অলিম্পিকে হামলা চালাতে প্রস্তুতি নেওয়ার সময় সন্দেহভাজন ১০ জঙ্গিকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ।  তাদের দাবি আটক ১০ জন তারা আইএস এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল।

ব্রাজিলের আইনমন্ত্রী জানিয়েছেন, বড় পরিসরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা প্রতিহত করে দিয়েছে পুলিশ।

আটককৃতরা হোয়াটস অ্যাপ দিয়ে প্রতিবেশী দেশ প্যারাগুয়ের এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে ‘এ কে ফোরটি সেভেন’ রাইফেল কেনার জন্য যোগাযোগও করছিল।

পুলিশ এ ব্যপারে সে দেশের সরকারকে বিস্তারিত জানানোর পর ব্রাজিলে মন্ত্রিসভার জরুরী বৈঠক ডাকা হয়েছে।

বিষয়:রিও অলিম্পিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…