চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাব্বানীর কথায় ‘প্রীতিলতা’র জন্য গাইলেন সাব্বির নাসির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০২০
বিনোদন
A A

ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্প নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘প্রীতিলতা’। আর এই চলচ্চিত্রের জন্য গান লিখলেন গোলাম রাব্বানী। যে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাব্বির নাসির।

সম্প্রতি ঢাকার একটি স্টুডিওতে ‘মানুষ’ শিরোনামের এ গানটির রেকর্ড হয়। গানটির সংগীত আয়োজনে ছিলেন নিরব।

গানটি প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘বাংলা সিনেমার গানে এটা আমার প্রথম প্লেব্যাক, সে কারণে আনন্দিত, তার চেয়ে বেশি আনন্দিত প্রীতিলতার টিমের সঙ্গে যুক্ত হতে পেরে। অসম্ভব ভালো একটা গান।’

Banglabid

জাহিদ নিরব বলেন, ‘আমার ইচ্ছা ছিল গানটা একটু ট্রেন্ডি বানানোর সাথে একটু ফোক মিউজিক থাকলো। গানের লিরিক খুবই স্পিরিচুয়াল, যদিও মিউজিকে আমি একটু রকিং কিছু করেছি। সাব্বির ভাই বেশ ভালো গেয়েছেন। সব মিলিয়ে কাজটা ভালো হয়েছে।’

গোলাম রাব্বানী বলেন, ‘এই গানে মূলত মানুষের জীবনের কিছু চরম সত্য কথা বলার চেষ্টা করেছি। যে কথাগুলো সবারই মনের কথা। সবাই হয়তো যে যার মতো করে বলেনও। আমি একটু গানের মাধ্যমে বলার চেষ্টা করছি।’

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে রাশিদ পলাশের পরিচালনায় নির্মিতব্য এ চলচ্চিত্রের অন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী কবির সুমন।

Reneta

এই চলচ্চিত্রে শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার চরিত্রে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ১ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে।

ছবির প্রথম লটের শুটিংয়ে অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, মুকুল সিরাজী, রিপা, সাইফ চন্দন, আর এ রাহুল, রাজু খান, আফরিনা বুলবুল ও অন্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরিনা বুলবুলআর এ রাহুলগোলাম রাব্বানীতানভীরপরীমনিপ্রীতিলতামামুন বিশ্বাসমুকুল সিরাজীরাজু খানরিপাসাইফ চন্দন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সব বিষয়ে বিরোধিতাই বিএনপির একমাত্র রাজনৈতিক কৌশল: ওবায়দুল কাদের

পরবর্তী

শনাক্তের হার কমলো, মৃত্যু ১৯

পরবর্তী
করোনাভাইরাস

শনাক্তের হার কমলো, মৃত্যু ১৯

মোবাইল ব্যাংকিং Mobile Banking Bangladesh

মোবাইল ব্যাংকিং: বাড়ছে লেনদেন

সর্বশেষ

‘অতল’-এর প্রিমিয়ার এতো অসাধারণ হবে কল্পনাতেও ছিলো না

আগস্ট ২৪, ২০২৬

ব্রাজিলের প্রতিনিধি দল প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে: বাফুফে

আগস্ট ২৪, ২০২৬

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT