রাজনীতি

রাঙামাটিতে মির্জা ফখরুলের উপর হামলার অভিযোগ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পাহাড় ধসে দুর্গতদের মধ্যে ত্রাণ দিতে গিয়ে রাঙামাটিতে হামলার শিকার হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল।

এতে মির্জা ফখরুলসহ দলটির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা আহত হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি।

রোববার সকালে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

বেলা ১১টার দিকে কাপ্তায়ের ইছাখালি এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানান তিনি।

বিষয়:বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…