বিনোদন

রহস্য,রোমান্স আর থ্রিলারে ডিসেম্বর মাতাবে নেটফ্লিক্সের ৮ সিরিজ

রহস্য,রোমান্স আর থ্রিলারে ডিসেম্বর মাতাবে নেটফ্লিক্সের ৮ সিরিজ

বছরের শেষ মাস ডিসেম্বরকে ঘিরে দর্শকদের জন্য একগুচ্ছ নতুন সিরিজ নিয়ে আসছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। রোমান্স, থ্রিলার, রহস্য, কমেডি থেকে শুরু করে কিশোরদের গল্প- বিভিন্ন স্বাদের আটটি অরিজিনাল সিরিজ ও নতুন মৌসুম মুক্তি পাবে এ মাসে। তালিকায় রয়েছে জেন অস্টেনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’, ‘দ্য মার্ডার অব জনবেনেট রামসে’ এবং ‘এমিলি ইন প্যারিস’-এর শেষ মৌসুম।

ডিসেম্বরের শুরু থেকেই পর্যায়ক্রমে সিরিজগুলো মুক্তি পাবে। উল্লেখযোগ্য আটটি সিরিজের মুক্তির তারিখ ও গল্পের বিস্তারিত তুলে ধরা হলো-

১. ট্রিনিটি (১ ডিসেম্বর)

রহস্য,রোমান্স আর থ্রিলারে ডিসেম্বর মাতাবে নেটফ্লিক্সের ৮ সিরিজডিসেম্বরের প্রথম দিন মুক্তি পাবে জেড মারকিউরিও নির্মিত থ্রিলার সিরিজ ‘ট্রিনিটি’। ‘বডিগার্ড’ সিরিজের জন্য পরিচিত এই নির্মাতার নতুন কাজটিতে অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন ও গুগু এমবাথা-র। সিরিজে ক্যাথরিন ডেকার নামের একজন নৌবাহিনীর কর্মকর্তার গল্প তুলে ধরা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তার যোগাযোগের সূত্র ধরে তিনি জড়িয়ে পড়েন রাজনৈতিক ষড়যন্ত্র ও রহস্যের জালে। রিচার্ড ম্যাডেন অভিনয় করেছেন ওয়েব প্রেস্টন চরিত্রে।

২. প্রাইড অ্যান্ড প্রেজুডিস (৩ ডিসেম্বর)

রহস্য,রোমান্স আর থ্রিলারে ডিসেম্বর মাতাবে নেটফ্লিক্সের ৮ সিরিজজেন অস্টেনের বিখ্যাত উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’ অবলম্বনে নির্মিত নতুন সিরিজটি মুক্তি পাবে ৩ ডিসেম্বর। ছয় পর্বের এই সিরিজটি তৈরি করেছেন ডলি অ্যালডারটন। এতে এলিজাবেথ বেনেট চরিত্রে অভিনয় করেছেন এমা করিন এবং মিস্টার ডারসির ভূমিকায় রয়েছেন জ্যাক লোডেন। পরিচালনায় আছেন ইউরোস লিন, যিনি ‘ব্ল্যাক মিরর’ ও ‘হার্টস্টপার’-এর মতো সিরিজে কাজ করেছেন। প্রেম, সম্পর্ক ও সামাজিক বাস্তবতার পরিচিত গল্পটি নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরাই এই নির্মাণের লক্ষ্য।

৩. দ্য মার্ডার অব জনবেনেট রামসে (১০ ডিসেম্বর)

রহস্য,রোমান্স আর থ্রিলারে ডিসেম্বর মাতাবে নেটফ্লিক্সের ৮ সিরিজ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্ডার শহরে নিজ বাড়িতে ছয় বছর বয়সী জনবেনেট রামসের হত্যাকাণ্ড ঘটে। ঘটনার আগে মুক্তিপণের দাবিতে একটি চিঠি পাওয়া যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘটনাটির রহস্যের সমাধান হয়নি। এ ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে নেটফ্লিক্সের নতুন সীমিত পর্বের সিরিজটি। হ্যারিসন কোয়েরি ও টমি ওয়ালাচ চিত্রনাট্য লিখেছেন এবং রিচার্ড লা গ্রাভেনিজ সিরিজটির শোরানার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এতে প্যাটসি চরিত্রে মেলিসা ম্যাকার্থি এবং জন চরিত্রে ক্লাইভ ওয়েন অভিনয় করেছেন।

৪. সানশাইন গার্লস (১৫ ডিসেম্বর)

রহস্য,রোমান্স আর থ্রিলারে ডিসেম্বর মাতাবে নেটফ্লিক্সের ৮ সিরিজকিশোর-কিশোরীদের জীবন, বন্ধুত্ব, প্রেম ও পারিবারিক সম্পর্ক নিয়ে নির্মিত হয়েছে ‘সানশাইন গার্লস’। সিরিজের কেন্দ্রীয় চরিত্র অলিভিয়া। নিউইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়ার ভ্যালি হিলস নামের একটি এলাকায় চলে আসার পর নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করে সে। সেখানে তার পরিচয় হয় রাইলি ও টেলরের সঙ্গে। রাইলি একজন সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার, আর টেলর ঘোড়ার প্রতি আগ্রহী। নতুন স্কুলজীবনে বন্ধুত্ব, প্রথম প্রেম ও পারিবারিক নানা জটিলতার মধ্য দিয়ে এগিয়ে যাবে গল্প। অলিভিয়া চরিত্রে অভিনয় করেছেন আলমা মারিয়ান। সিরিজটি তৈরি করেছেন রব ফিশম্যান ও নুরিয়া আনসন।

৫. কুইজটোপিয়া (১৭ ডিসেম্বর)

রহস্য,রোমান্স আর থ্রিলারে ডিসেম্বর মাতাবে নেটফ্লিক্সের ৮ সিরিজজাপানি লেখক রেইচি সুগিমোতোর ১৯৯৩ সালের মাঙ্গা ‘কোকুমিন কুইজ’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘কুইজটোপিয়া’। এটি গল্পের প্রথম লাইভ-অ্যাকশন সংস্করণ। সিরিজের গল্পে দেখা যাবে, জাপানের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে একটি কুইজ প্রতিযোগিতা। বিজয়ীরা সরকারের কাছ থেকে নিজেদের ইচ্ছা পূরণের সুযোগ পান। অন্যদিকে পরাজিতদের জন্য রয়েছে জরিমানা ও বাধ্যতামূলক শ্রমের মতো শাস্তি। সিরিজটি পরিচালনা করেছেন তেরুয়ুকি ইয়োশিদা। এতে কুইজ অনুষ্ঠানের উপস্থাপক কে-ইচি চরিত্রে অভিনয় করেছেন তাকায়ুকি ইয়ামাদা। আরও রয়েছেন রিকো ইশিদা, কানা কুরাশিনা ও কোজি সেতো।

৬. লিভিং দ্য ড্রিম (১৮ ডিসেম্বর)

রহস্য,রোমান্স আর থ্রিলারে ডিসেম্বর মাতাবে নেটফ্লিক্সের ৮ সিরিজ‘অ্যাপল অ্যান্ড অনিয়ন’-এর নির্মাতা জর্জ গেন্ডি এবার নিয়ে আসছেন প্রাপ্তবয়স্কদের জন্য অ্যানিমেটেড কমেডি সিরিজ ‘লিভিং দ্য ড্রিম’। লন্ডনের একটি প্রতিষ্ঠানে কাজ করা দুই বন্ধু ডেস ও রে-কে ঘিরে আবর্তিত হয়েছে গল্প। ডেস চরিত্রে কণ্ঠ দিয়েছেন জাভোন প্রিন্স এবং রে চরিত্রে কণ্ঠ দিয়েছেন জর্জ গেন্ডি নিজেই। ইকোফুড নামের একটি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত ছোটখাটো কাজ করেন তারা। কাজের চাপ, প্রেমের জটিলতা ও অফিসের নানা বিব্রতকর পরিস্থিতি নিয়ে এগিয়ে যাবে সিরিজটি।

৭. দ্য আয়ে মাডার্স, সিজন ২ (২০ ডিসেম্বর)

রহস্য,রোমান্স আর থ্রিলারে ডিসেম্বর মাতাবে নেটফ্লিক্সের ৮ সিরিজসুইডিশ ক্রাইম সিরিজ ‘দ্য আয়ে মাডার্স’-এর দ্বিতীয় সিজন মুক্তি পাবে ২০ ডিসেম্বর। ২০২৫ সালে প্রথম সিজন মুক্তির পর সিরিজটি ৮৪টি দেশের নেটফ্লিক্স টপ টেন তালিকায় জায়গা করে নেয় এবং বিশ্বজুড়ে ৩ কোটি ৮০ লাখের বেশি ভিউ অর্জন করে।

ভিভেকা স্টেনের জনপ্রিয় অপরাধবিষয়ক উপন্যাস অবলম্বনে নির্মিত সিরিজটির দ্বিতীয় সিজনে ফিরছেন কার্লা সেহন ও কার্দো রাজ্জাজি। তারা যথাক্রমে গোয়েন্দা হান্না আহলান্ডার ও ড্যানিয়েল লিন্ডস্কগ চরিত্রে অভিনয় করছেন। নতুন মৌসুমের গল্প আবর্তিত হবে ক্রিসমাসের সময়কে ঘিরে। একটি বিলাসবহুল পাহাড়ি হোটেলে রিয়েল এস্টেট ব্যবসায়ী শার্লট রেটলিনের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে নতুন রহস্যের মুখোমুখি হন দুই গোয়েন্দা। এর কিছুদিন পর এক তরুণ মৌসুমি কর্মীর মৃত্যুও তদন্তকে জটিল করে তোলে। পুরোনো বিরোধ, গোপন তথ্য ও সম্পর্কের টানাপোড়েন উঠে আসবে নতুন মৌসুমে। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন সাইমন জে বার্গার।

৮. এমিলি ইন প্যারিস, সিজন ৬ (২৪ ডিসেম্বর)

রহস্য,রোমান্স আর থ্রিলারে ডিসেম্বর মাতাবে নেটফ্লিক্সের ৮ সিরিজডিসেম্বরের সবচেয়ে আলোচিত সিরিজগুলোর একটি হতে যাচ্ছে ‘এমিলি ইন প্যারিস’-এর ষষ্ঠ ও শেষ মৌসুম। ২৪ ডিসেম্বর, বড়দিনের আগের দিন মুক্তি পাবে সিরিজটির শেষ অধ্যায়।

এ মৌসুমে এমিলি কুপারকে আবারও প্যারিসে ফিরতে দেখা যাবে। এর আগে ইতালিতে চাকরির প্রস্তাব ফিরিয়ে দেওয়া এবং মার্সেলোর সঙ্গে সম্পর্কের ইতি টানার পর নতুন পরিস্থিতির মুখোমুখি হবে সে। তবে প্যারিসে ফিরে এলেও তার যাত্রা সেখানেই সীমাবদ্ধ থাকবে না; গল্পে যুক্ত হবে গ্রিস ভ্রমণও। এমিলি চরিত্রে অভিনয় করেছেন লিলি কলিন্স। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, শেষ মৌসুমে দর্শকেরা এমিলির দীর্ঘ অভিযাত্রার একটি পরিপূর্ণ সমাপ্তি দেখতে পাবেন।

ডিসেম্বরজুড়ে নেটফ্লিক্সের এই আটটি সিরিজে থাকছে ভিন্ন ভিন্ন স্বাদের গল্প। রহস্য ও থ্রিলার থেকে শুরু করে প্রেম, বন্ধুত্ব, কমেডি এবং জনপ্রিয় সিরিজের শেষ অধ্যায়—সব মিলিয়ে বছরের শেষ মাসে দর্শকদের জন্য বেশ বৈচিত্র্যময় আয়োজন রেখেছে প্ল্যাটফর্মটি। দ্য স্টেটসম্যান

বিষয়:ডিসেম্বর থ্রিলার নেটফ্লিক্স মুক্তি রহস্য রোমান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…