আন্তর্জাতিক

আফগানিস্তানে স্কুলে বিস্ফোরণে শিক্ষার্থী হতাহত

আফগানিস্তানে স্কুলে বিস্ফোরণে শিক্ষার্থী হতাহত

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী হতাহত হয়েছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় পুলিশের বরাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।

কুনার প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান জানান, প্রদেশের আন্দর সের এলাকার একটি বিদ্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত ও আহত হয়েছে।

তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশের ওই মুখপাত্র।

এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।

বিষয়:শিক্ষার্থী হতাহত স্কুলে বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…