চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউ ফুটবলারের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৯

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে ম্যানইউ ফরোয়ার্ড অ্যান্টনি এলাঙ্গাকে হামলার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার লিডসের মাঠ এলল্যান্ড রোড স্টেডিয়ামে ম্যাচে ৪-২ গোলের বড় জয় পায় রেড ডেভিলরা। ম্যাচ চলাকালে মাঠে হামলার শিকার হন এলাঙ্গা।

বিবৃতিতে ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ বলেছে, ‘কোনো উল্লেখযোগ্য বিশৃঙ্খলতা ছিল না। তবে খেলার আগে লিডস সিটি সেন্টারে কয়েকটি ঘটনা এবং পুরো খেলাজুড়ে কিছু ছোটখাটো ঘটনা ঘটেছে।’

‘জড়িত ব্যক্তিদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে এবং বিশৃঙ্খলা বৃদ্ধি রোধে দ্রুত হস্তক্ষেপ করতে পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছিল।’

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের ডেপুটি চিফ কনস্টেবল রাস ফস্টার বলেছেন, ‘৭০ জনের একটি বড় গ্রুপ লিডসে টিকেট ছাড়াই এসেছিল। তাদের দ্রুত শনাক্ত করা হয়েছিল। খেলার আগে ৩৫ ধারা জারির নোটিশ দেয়া হয়েছিল এবং তাদের মাঠে প্রবেশ করতে দেয়া হয়নি। নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ বেশ কয়েকটি অপরাধের জন্য আমরা কয়েকজনকে গ্রেপ্তারও করেছি।’

‘দুই পক্ষের সমর্থকদের বেশিরভাগই পুরো ম্যাচে যথাযথ আচরণ করেছিল এবং কোনো উল্লেখযোগ্য বিশৃঙ্খলা ছিল না। তবে আমরা আশা করি, প্রাথমিক হস্তক্ষেপ এবং ইতিবাচক পদক্ষেপ আমরা সেদিন নিয়েছিলাম। এটি খুব স্পষ্ট বার্তা পাঠাতে সক্ষম হবে যে, এমন বিশৃঙ্খলতা সহ্য করা হবে না।’

Reneta

ম্যাচের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কথা জানিয়ে লিডস ইউনাইটেড বিবৃতিতে বলেছে, ‘যে সমর্থকরা খেলার মাঠে বস্তু নিক্ষেপ করেছে, তাদের খুঁজে বের করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। যেকোনো সমর্থককে পিচে বস্তু ছুঁড়তে দেখলে আমাদের খেলায় অংশগ্রহণ থেকে তার উপর আজীবন নিষেধাজ্ঞা জারি করা হবে।’

আলোচিত ম্যাচের ৭০তম মিনিটে ফ্রেডের গোলে ম্যানইউ ৩-২এ এগিয়ে গেলে উদযাপনে অংশ নেন এলাঙ্গা। তখন গ্যালারি থেকে ছোঁড়া একটি কয়েন এসে লাগে সুইডিশ ফরোয়ার্ডের মাথায়।

আঘাতের পরও খেলা চালিয়ে যান এলাঙ্গা। ৮৮তম মিনিটে তার গোলেই জয় নিশ্চিত করে রেড ডেভিল বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এলাঙ্গাম্যানইউলিড স্পোর্টসলিডস
শেয়ারTweetPin

সর্বশেষ

পঞ্চগড়ে চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভালের পর্দা উঠলো

মে ২২, ২০২৬

গোপনে বিয়ে সারলেন বলিউড ‘কুইন’ কঙ্গনা?

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩১৫

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ফেরত পাঠানো কিছু ব্যক্তিকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ভারতের

মে ২২, ২০২৬

রামিসা হত্যা: দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ আলীর

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT