তিনজনকে মেডেল দিতে দেরি, দুঃখ প্রকাশ উয়েফার

Tottenham Hotspur football team celebrating victory with trophy, wearing white jerseys with ‘AIA’ logo. Channel i News – চ্যানেল আই নিউজ
ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে টটেনহ্যাম হটস্পার উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতেছে বুধবার। পুরস্কার বিতরণী মঞ্চে জয়ীদের মেডেল দিতে গিয়ে দেখা যায় তিনটি কম। অধিনায়ক সন হিউন মিন, ক্রিস্টিয়ান রোমেরো ও রদ্রিগো বেন্টাঙ্কুরকে মেডেল দিতে পারেনি উয়েফা কর্তৃপক্ষ। তার জন্য ক্ষমা চেয়েছে সংস্থাটি।
অল ইংলিশ ফাইনালে রেড ডেভিলদের ১-০ গোলে হারিয়েছে স্পাররা। পরে শিরোপামঞ্চে মেডেল ছাড়াই উদযাপনে মাতেন তিন খেলোয়াড়। এটি টটেনহ্যামের চতুর্থ ইউরোপা লিগ শিরোপা।
ঘটনা নিয়ে উয়েফা বিবৃতিতে জানিয়েছে, ‘অত্যন্ত দুঃখের বিষয় হল, খেলোয়াড় সংখ্যায় অপ্রত্যাশিত অসঙ্গতির কারণে শিরোপা উদযাপনের সময় মঞ্চে পর্যাপ্ত পদক দিতে পারিন। কারণ ওই মঞ্চে চোট খেলোয়াড়সহ প্রত্যাশার চেয়েও বেশি সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।’
‘জয়ী বাকি খেলোয়াড়দের মেডেল ড্রেসিংরুমে পৌঁছে দেয়া হয়েছিল। এ ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’






