শুক্রবার থেকে শুরু হতে চলা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে করোনার হানা। আসর শুরুর ঠিক আগে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশ গার্ডনার।
গার্ডনারকে ১০ দিন আইসিসি ও আয়োজক নিউজিল্যান্ডের স্বাস্থ্যবিধি অনুযায়ী বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে। ক্রাইস্টচার্চে তিনি আইসোলেশনে থাকবেন।
৫ মার্চ হ্যামিল্টনে ইংল্যান্ড ও ৮ মার্চ মাউন্ট মঙ্গানুইতে পাকিস্তানের বিপক্ষে গার্ডনার খেলতে পারবেন না।
অস্ট্রেলিয়া দলের বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করানো হয়েছে। তাদের সবার করোনা নেগেটিভ এসেছে।








