চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির বিশ্রামের রাতে এমবাপের জোড়া হাসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ২০, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

চোটের কারণে ছিলেন না নেইমার, ফিগনিসের বিপক্ষে বিশ্রাম পেয়েছিলেন মেসি। ম্যাচে পিএসজির আক্রমণভাগের দুই কারিগরের অনুপস্থিতি টেরই পেতে দিলেন না কাইলিয়ান এমবাপে। জোড়া গোলে ফরাসি কাপের শেষ বত্রিশে তুলে নিয়েছেন লা প্যারিসিয়ানদের।

রোববার রাতে তৃতীয় রাউন্ডে ফরাসি ফুটবলের পঞ্চম স্তরের দল ফিগনিসের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বর্তমান শিরোপাধারীরা। দুর্দান্ত জয়ে কোপ ডি ফ্রান্সের রাউন্ডে থার্টি-টুতে উঠে গেছে মাউরিসিও পচেত্তিনো দল।

বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা পিএসজি শক্ত পরীক্ষা নিয়েছে প্রতিপক্ষ গোলরক্ষকের। চতুর্থ মিনিটে ইকার্দির হাফ ভলি শট কর্নারের বিনিময়ে রুখে দেন ফিগনিস গোলকিপার লে মুর।

প্রতিযোগিতাটির রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়ন পিএসজি এগিয়ে যায় ১৬তম মিনিটে। আদায় করে নেয়া পেনাল্টি থেকে সফল শটে জাল খুঁজে নেন এমবাপে।

ম্যাচের ২৭ মিনিটে ফের গোলে শট নেন এমবাপে। বামদিকে ঝাঁপিয়ে সেটা আটকে দেন লে মুর। ৩০ মিনিটের মাথায় ফাউলের শিকার হন ফরাসি উইঙ্গার। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে সফল স্পটকিকে লিড বাড়ান ইকার্দি।

বিরতির পর ৫১তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণে স্কোরলাইন ৩-০ করে দেন এমবাপে। স্বাগতিকরা ফরাসি জায়ান্টদের বিপক্ষে গোল পেতে বসেছিলেন। ৬৯ মিনিটের তাদের আক্রমণের শেষটা ঠিকঠাক না হওয়ায় বড় হারই সঙ্গী হয় ফিগনিসের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইকার্দিএমবাপেপিএসজিফরাসি কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT