ইয়ামালের যে বিষয়টি ‘জাদুকরী প্রতিভার নিদর্শন’
বলছেন দেল পিয়েরো

পিএসজির কাছে বার্সেলোনা হেরে গেলেও ম্যাচে লামিন ইয়ামালের করা অসাধারণ গোলটি ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। জুভেন্টাসের সাবেক তারকা আলেজান্দ্রো দেল পিয়েরো ভূয়সী প্রশংসা করেছেন ইয়ামালের। তার মতে, ইয়ামালের গোলটি ছিল ‘জাদুকরী প্রতিভার নিদর্শন।’
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে এই স্প্যানিশ তারকার বল নিয়ন্ত্রণ, আক্রমণাত্মক মানসিকতা এবং নিখুঁত ‘টো-পোক’ ফিনিশিং নিয়ে কথা বলেছেন।
দেল পিয়েরো বলেন ‘ বল পাওয়ার পর ইয়ামাল দারুণ দক্ষতায় বুক দিয়ে সেটি মাটিতে নামান এবং কোনো প্রকার কালক্ষেপণ না করে সরাসরি রক্ষণভাগের খেলোয়াড়ের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান ’।
তিনি আরও বলেন, ‘ডিফেন্ডার যখন ইয়ামালের বাঁ পায়ের শটের আশঙ্কায় কিছুটা ভেতরের দিকে অবস্থান নেন, ঠিক তখনই তৈরি হওয়া ফাঁকা জায়গাটি নিখুঁতভাবে কাজে লাগান এই তরুণ তারকা। ফুল স্পিডে এগিয়ে গিয়ে ইয়ামাল পায়ের আঙুলের ডগা দিয়ে অত্যন্ত শক্তিশালী এবং কিছুটা উঁচুতে একটি শট নেন, যা গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। বলটিকে এভাবে উপরে তুলে শট নেওয়ার বিষয়টি ছিল সম্পূর্ণ ইচ্ছাকৃত এবং জাদুকরী এক প্রতিভার নিদর্শন’






