দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ছবি: সংগৃহীত
ঝড়ো হাওয়ার আশঙ্কা না থাকায় দেশের চার সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের তিন অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার রাতের মধ্যে খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।






