‘আমরাই ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন’ বার্সেলোনাকে উড়িয়ে হাকিমি

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির পর শক্তিশালী বার্সেলোনাকেও ৪-২ ব্যবধানে হারিয়েছে পিএসজি। ম্যাচ শেষে আত্মবিশ্বাসী আশরাফ হাকিমি জানিয়েছেন, তারা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এই জয়যাত্রা অব্যাহত রাখতে চান এবং তাদের মূল লক্ষ্য আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের তৃতীয় রাউন্ডে পিএসজির কাছে হার দেখে চলতি মৌসুমে অপরাজিত থাকা বার্সেলোনা। এর আগে গত সপ্তাহে ফরাসি ক্লাবটি প্রিমিয়ার লিগের শীর্ষ দল ম্যানচেস্টার সিটিকেও একই ব্যবধানে হারিয়েছিল।
ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকারে হাকিমি বলেন, ‘আমরা জানতাম ম্যাচটি অত্যন্ত কঠিন হবে। আমরা বিশ্বের অন্যতম সেরা দলের মুখোমুখি হয়েছিলাম, যারা এই মৌসুমে আগে কখনো হারেনি। তবে আমাদের দলটি অসাধারণ।’
দলের এই সাফল্যের পেছনে কোচ লুইস এনরিকের বড় অবদান রয়েছে বলে উল্লেখ করে হাকিমি বলেন, ‘কোচ প্রতিদিন নিশ্চিত করেন যেন আমাদের মধ্যে জয়ী হওয়ার মানসিকতা হারিয়ে না যায়। আমরা আমাদের সেরাটা দিচ্ছি এবং আশা করি, আমরা এভাবেই জয় পেতে থাকব।’
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





