কুড়িগ্রামের জিঞ্জিরাম নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত।
কুড়িগ্রামের রৌমারী উপজেলার জিঞ্জিরাম নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বামনের চরে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, বামনের চর এলাকার নুরুজ্জামানের ছেলে আব্দুল্লাহ (৬) ও নবীন চানের ছেলে নাঈম (৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশু দু’টি বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা অসতর্কতাবশত বাড়ির পাশের জিঞ্জিরাম নদীতে পড়ে যায়। পরে পানিতে ডুবে দুজনেরই মৃত্যু হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





