চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাইয়ের জয়খরার কারণ জানালেন ওয়াটসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা পাঁচ হারের পর রোহিত শর্মার দল নিয়ে খোলাখুলি মন্তব্য করেছেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন। ইন্ডিয়ান্সদের এমন নাজুক পরিস্থিতির জন্য দায়ী করেছেন নিলামকে। এতবেশি মূল্য দিয়ে ইশানকে কেনাও বড় ভুল বলে জানিয়েছেন ওয়াটসন।

চলমান মেগা আসরে দুই কোটি ভিত্তিমূল্যের ইশান কিষাণ পেয়েছেন ভারতীয় হিসেবে আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ দাম। মেগা আসরে ১৫.২৫ কোটি টাকায় বাহাতি তরুণ প্রতিভাবান ব্যাটারকে টেনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু কাজের কাজ কি করতে পারছেন? দলের অবস্থাই বা কেমন যাচ্ছে! সমালোচনায় নিজের মত জানিয়েছেন ওয়াটসন, বলেছেন দলের জয়খরার কারণও।

‘দ্য গ্রেড ক্রিকেটার’ শোতে সাবেক অস্ট্রেলিয়ান বলেছেন, ‘মুম্বাই টেবিলের তলানিতে আছে— এটা আমাকে অবাক করে না। কারণ তাদের জঘন্য নিলাম। ইশান কিষাণের জন্য এত টাকা খরচ হয়েছে… সে একজন খুব প্রতিভাবান ও দক্ষ খেলোয়াড়। কিন্তু এমন বেতনও নেওয়ার যোগ্য নয়। তারপরে, আর্চারকে কেনা— ফিরে আসবে কিনা জানি না। তবে দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলেনি দলে অনেক ঘাটতি রয়েছে।’

ব্যাট হাতে অবশ্য দারুণ শুরু করেছিলেন ইশান। দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে টানা দুটি অর্ধশতক হাঁকিয়েছিলেন। পাঁচ ম্যাচে ৩৫.৬ গড়ে তুলেছেন ১৭৮ রান তুলেছেন বাহাতি উইকেটরক্ষক ব্যাটার। কিন্তু তৃতীয় ম্যাচ থেকে আশাঅনুযায়ী কাজ করেনি তার ব্যাট। মুম্বাইয়ের বাজে সময়ে যা আরও উদ্বেগের।

চলমান আসরে এখন পর্যন্ত জয়হীন রোহিত শর্মার মুম্বাই। অনুমিত টেবিলের তলানিতেই আছেন তারা। আসরে ইন্ডিয়ান্সদের খারাপ পারফর্মের জন্য বড় কারণ নিলাম, মানে গোড়াতেই গলদ দেখছেন ওয়াটসন। হার্দিক পান্ডিয়া, কুইন্টন ডি কক, ট্রেন্ট বোল্ট, ক্রুণাল পান্ডিয়া এবং রাহুল চাহারের মতো খেলোয়াড়দের ছেড়ে ভালো খেলোয়াড় নিতে ব্যর্থ হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আর তাতেই নাকি গুণছে মাশুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইপিএল-২০২২ইশানওয়াটসনবোল্টমুম্বাই ইন্ডিয়ান্সরোহিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদ পোশাকের প্রদর্শনী নিয়ে চলছে ঈদ মেলা

পরবর্তী

চাঁদপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চিকিৎসা সেবা

পরবর্তী

চাঁদপুরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চিকিৎসা সেবা

সাংগ্রাই উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ জলকেলি। ছবি: সৌমিত্র শুভ্র

সাংগ্রাই উৎসবে মাতোয়ারা চিৎমরম

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT