চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটাচ্ছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২২
বিনোদন
A A

মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন আলোচিত নায়িকা পরীমনি। প্রথমবার মা হতে যাওয়া নায়িকা বুধবার সন্ধ্যায় এসেছিলেন বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে তার নতুন ছবি ‘মুখোশ’ এর প্রিমিয়ার অনুষ্ঠানে।

এসময় সাংবাদিকদের করা প্রশ্নে মাতৃত্ব প্রসঙ্গে এক কথায় পরী বলেন, ‘জীবনের সেরা মুহূর্ত কাটাচ্ছি। অন্যরকম অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। আর এই অনুভূতিগুলো কখনও ভাষায় প্রকাশ করা সম্ভব না।’

এসময় পরী আরও বলেন, মাতৃত্ব নারীকে পূর্ণতা দেয়। আমি মনে হয় সেই পূর্ণতা পেতে যাচ্ছি। ঘরে নতুন অতিথিকে বরণ করে নেয়ার জন্য প্রতিটিদিন, মুহূর্ত অপেক্ষায় পার করছি। অনুভূতি শেয়ার করা যায় না। হয়তো আমার চোখ মুখে এই অনুভূতিগুলো ফুটে উঠছে। আমি সবার কাছে আমার আগামী দিনগুলোর জন্য দোয়া চাই।

Banglabid

ইফতেখার শুভ পরিচালিত প্রথম ছবি ‘মুখোশ’। একজন লেখকের ‘মুখোশ’ উন্মোচনের গল্প নিয়ে পরিচালকের ‘পেইজ ৪৪’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয় সরকারি অনুদানের এই ছবি। এতে লেখক চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম। পরীমনি সংবাদকর্মীর চরিত্রে এবং তার বিপরীর সিনেমার নায়ক চরিত্রে অভিনয় করেন রোশান। আরও আছেন আবুল কালাম আজাদ, প্রাণ রায় প্রমুখ।

প্রথম সিনেমাতে পরিচালক শুভ তার ক্যারিশমা দেখিয়েছিলেন। পুরো ছবিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে বাধ্য রাখে। গল্প ও মিউজিকে ছিল টান টান উত্তেজনা। সেই সঙ্গে মোশাররফ করিমের শীতল অভিনয়ের সঙ্গে পাল্লা দিয়েছেন আবুল কালাম আজাদ।

উদ্বোধনী প্রদর্শনের পর অতিথিরা বলছেন, পরী-রোশান দুজনেই ভালো করার চেষ্টা করেছেন। দুজনকে পর্দায় মানিয়েছেও চমৎকার। পাশাপাশি ছবির সংলাপ ও ছোট ছোট কমেডি দৃশ্য দর্শককে বেশ হাসাবে বলেও মন্তব্য করেন। তবে, এতে প্রযোজক চরিত্রে ইরেশ যাকের অভিনয় করে বেশ বিনোদন দিয়েছেন।

Reneta

এছাড়া তারেক স্বপন, এলিনা শাম্মির উপস্থিতিতেও নজর কাড়ার মতো ছিল। উপস্থিত অতিথিরা ছবিটি দেখার পর আহ্বান জানাচ্ছেন দর্শকদের, যেন হলে গিয়ে পূর্ণ বিনোদনধর্মী ছবিটি তারা দেখেন। ছবি সংশ্লিষ্টরা বলছেন, দেখলে কোনোভাবে সময় ও অর্থ বিফলে যাবে না।

দেশের ৪০ সিনেমা হলে শুক্রবার থেকে ‘মুখোশ’ মুক্তি পাচ্ছে। পরিচালক শুভ বলেন, আগে আমার ছবির ট্রেলার দেখবেন। ট্রেলার ভালো লাগলে তারপর অবশ্যই সিনেমাটি দেখবে। ছবিটি আমার প্রথম সন্তানের মতো। দীর্ঘদিন ধরে লালন করেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়িকাপরীপরীমনিমামুখোশমোশাররফ করিমরোশানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT