বিনোদন

মা হতে যাচ্ছেন ক্যাটরিনা!

ক্যাটরিনা কাইফের ছবি, মা হতে যাচ্ছেন বলে খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ছবি, তিনি মা হতে যাচ্ছেন বলে গুঞ্জন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ের মাত্র চার মাস পার করেছেন বলিউডের তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। আর এরই ভেতর বলিপাড়ায় গুঞ্জন উঠেছে মা হতে যাচ্ছেন ক্যাটরিনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাটরিনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে এই অভিনেত্রীকে ঢিলেঢালা পোশাক পরে বিমানবন্দরে মালদ্বীপ থেকে ফিরতে দেখা যায়। মূলত এরপর থেকেই গুঞ্জনের শুরু।

নেটিজেনদের ধারণা ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। আর বেবি বাম্প যেন না বোঝা যায় এ কারণেই ঢিলেঢালা পোশাক পরেছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ অভিনেত্রী। তবে এই নিয়ে এখনো মুখ খোলেননি ক্যাটরিনা বা ভিকি কেউ-ই।

এর আগে অভিনেত্রী সোনম কাপুরকে এরকম ঢিলেঢালা পোশাকে বাহিরে বের হতে দেখা যায়। সেই সময় তারও মা হওয়ার গুঞ্জন চাউর হয়েছিলে। তবে তখন সেটি গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন বলিউডের ‘নীরজা’। কিন্তু এর কয়েক মাস পরেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান সোনম। সে থেকেই ক্যাটরিনাকে নিয়ে নেটিজেনরা এমন ধারণা।

বিষয়:অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফ বলিউড বেবি বাম্প ভিকি ভিকি কৌশল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…