চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় অপহরণের অভিযোগে বিচারের মুখোমুখি ৪ বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মালয়েশিয়ায় এক বাংলাদেশি প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবির দায়ে ৪ বাংলাদেশি ও একজন মালয়েশিয়ান নারী এখন আদালতের বিচারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডাদেশের মুখোমুখি হয়েছেন।

অপহৃত ওই বাংলাদেশির স্বজনদের কাছে ৫০ হাজার রিংগিত (বাংলাদেশি ১০ লাখ টাকা) মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা।

জানা যায়, ৩০ আগস্ট রাতে জালান দামাই মেওয়াহ ১ এর পাসার মিনি মার্কেটের (মুদির দোকান) সামনে থেকে বাংলাদেশি সোহেল রানা (৩৯) নামে এক যুবককে অপহরণ করে ৫ অপহরণকারী। অভিযোগ পেয়ে স্থানীয় পুলিশ কাজাং টেকনোলজি শহরের একটি বাড়ি থেকে অপহৃত সোহেল রানাকে উদ্ধার করে।

অপহরণকারী ৫ জন হলেন- বাংলাদেশি নাগরিক রায়হান হোসেন (২৮), সোরাফ মিয়া (৩৩), নুসরাত জাহান বিপাশা (২৬), মো. জসিম (৩২) ও তার মালয়েশিয়ান স্ত্রী ফরিদাহ জিয়া রমেশ (২৭)। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অপহরণ বিরোধী আইন ১৯৬১ এর ৩য় ধারার (ক) উপধারায় স্থানীয় পুলিশ অভিযোগ দায়ের করেছে।

এ ধারায় তাদের অপরাধ প্রমাণিত হলে আদালত মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিতে পারেন এবং সঙ্গে দোররা মারার আদেশও হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে। বিচারক নুরুল হুসনাহ আমরান এর বেঞ্চে মামলাটি পরিচালিত হচ্ছে।

আসামি রায়হান ও জসিমের পক্ষের আইনজীবী ছিলেন তান চেং ইয়েং এবং অন্য তিন আসামির পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪ বাংলাদেশিমালয়েশিয়ামুক্তিপণ দাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

ক্যাম্প শুরু হলেও যোগ দেননি রোনালদো, অপেক্ষায় আল-নাসের

জুলাই ৩১, ২০২৬

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT