চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারধর-শ্লীলতাহানির মামলায় অভিযোগপত্রের বিষয়ে পরীমনির নারাজি আবেদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি আবেদন জমা দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

বুধবার (১ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ হাজির হয়ে পরীমনি আইনজীবীর মাধ্যমে এই নারাজি আবেদন জমা দেন। পরীমনির আবেদনের বিষয় আদালত এখনো কোনো আদেশ দেননি। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত।

আইনজীবী বলেন, যথাযথভাবে তদন্ত না করে পুলিশ পরীমনির মামলায় তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়নি। এ জন্য পরীমনি পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিষয়ে নারাজি আবেদন জমা দিয়েছেন। তবে এ বিষয় আদালত কোনো আদেশ দেননি।

Banglabid

অন্যদিকে, এই মামলায় বুধবার (১ ডিসেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন দুই আসামি নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী ওরফে অমি। আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পরীমনির করা মামলায় আজ অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির দিন ঠিক ছিল। কিন্তু আজ পরীমনির পক্ষে নারাজি আবেদন জমা দেওয়া হয়।

ঢাকা বোট ক্লাবে মারধর ও শ্লীলতাহানির মামলায় গত ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তার সহযোগী শাহ শহিদুল আলম ও তুহিন সিদ্দিকী ওরফে অমির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এই মামলায় নাসির ও তুহিন জামিনে আছেন। শহিদুল পলাতক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালতআবেদনপরীমনিমারধরমারামারি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT